পরিবেশ দূষণকারীদের জেলে পাঠান তাহলে সমস্যার সমাধান হয় বললেন প্রধান বিচারপতি
প্রতি বছর অক্টোবর মাসে রাজধানী দিল্লি-সহ গোটা উত্তর ভারত ভয়ংকর পরিবেশ দূষণের মুখোমুখি হয়। অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো। এই নিয়ে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। বুধবার ওই মামলায় কড়া মন্তব্য করলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। তাঁর সাফ কথা, প্রশাসনের নির্দেশিকা না মানলে কয়েক জনকে জেলে পাঠানো হোক। তাঁর মতে, এই পদক্ষেপ করলে সকলের কাছে সঠিক বার্তা যাবে। সচেতন হবে মানুষ। এদিন দূষণ সংক্রান্ত মামলা উঠেছিল প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। দুই বিচারপতি সাফ জানান, শস্যের গোড়া পোড়ানোর কারণে তৈরি হওয়া বায়ু দূষণ কমাতেই হবে। শুনানিতে…
আরও পড়ুন