বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ শিশু দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি : বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিশু দিবস উদযাপিত হয়। সকালে সকল শিশু ছাত্র-ছাত্রীর
শিক্ষক-শিক্ষিকাদের তত্তাবধানে সারিবদ্ধভাবে টোটো গাড়ি করে পথ পরিক্রমা করে। গ্রামের পরিবেশ দেখতে দেখতে ছাত্র-ছাত্রীরা সাথীদের সকলে ভীষণ মজা পায়।

দ্বিতীয় পর্যায়ে ছড়া পাঠ,কবিতা আবৃত্তি,গল্প বলা, নিজ হাতে শিক্ষা উপকরণ বানানো, মনিষী সাজে সজ্জিত হওয়া ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় উল্লেখযোগ্য স্থানাধিকারীদের নাম যথাক্রমে আনাজ হক, আয়ন হাসান, সাকিব বৈদ্য, আহাদ মন্ডল, কাজী সিনথিয়া,সেখ ইকবাল আলি, রুনা খাতুন, হুমায়রা খানম, সেখ সিজার রহমান, সোনানি পারভীন, নুর সাদিয়া, কাজী মোঃ মিনহাজ, সিমরান সুলতানা, নূরজাহান, সাদিয়া খাতুন, রিজুয়ান নাফিস, আসিফা খাতুন, সোহানা সুলতানা, ফারিয়া আফরিন, আরিয়ান মন্ডল, সাকিব ইসলাম, বুরহান মন্ডল, সাকিল মন্ডল, সেখ মোঃ আখলাক, সেখ মোঃ আসরার, সেখ সাকিব আহমেদ, সুয়াইবিয়া পারবিন ও আরাফাত দপ্তরী।
শিশু দিবসের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করেন শিক্ষিকা তাসমিরা খাতুন,নার্গিস সুলতানা ও মৌসুমি বিশ্বাস।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষিকা
নাফিসা সুলতানা। অনুষ্ঠান শেষ পর্যায়ে মায়েদের নিজ হাতে বানানো পায়েস রান্নার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সারা দিন ধরে শিশু ছাত্র-ছাত্রীরা সহ শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানের বিভিন্ন প্রোগ্রাম গুলি দারুণ ভাবে উপভোগ করেন।

