কলকাতা 

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো সপ্তম ISTD র মূল আঞ্চলিক সভা

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ISTD), ১৯৭০ সালে প্রতিষ্ঠিত, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়নে নিবেদিত ভারতের একটি শীর্ষ সংস্থা যার ৫২টি অধ্যায়ে প্রায় ১২,০০০ সদস্য রয়েছে। এটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার সঙ্গে কাজ করে এবং IFTDO (লন্ডন) ও ARTDO (ম্যানিলা)-এর সঙ্গে যুক্ত।

 

কলকাতা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী সপ্তম পূর্ব ভারত আঞ্চলিক সম্মেলন ও প্রদর্শনী সম্মেলন অনুষ্ঠিত হলো। ISTD র ন্যাশনাল প্রেসিডেন্ট নটরাজ রায় বলেন,এ বছরের প্রতিপাদ্য: “গতিশীল ব্যবসায়িক বিশ্বে প্রযুক্তির মাধ্যমে টেকসই মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি”। মূল আলোচ্য বিষয় হবে স্থায়িত্ব, প্রযুক্তি, মানবকল্যাণ ও ব্যবসায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে প্রযুক্তির সহায়তায় টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। লক্ষ্য হলো এমন এক ব্যবসায়িক পরিবেশ গঠন, যা লাভের পাশাপাশি মানুষ ও পরিবেশকে অগ্রাধিকার দেয়—AI, Data Analytics, IoT ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।ISTD র চেয়ারপারসন রাহুল বোস বলেন,

Advertisement

ভারতীয় ও আন্তর্জাতিক বক্তারা বিভিন্ন পর্বে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা ভাগ করবেন, যা সম্মেলনকে সমৃদ্ধ করবে। এটি ডিজিটাল রূপান্তরের প্রভাব ও মানবকেন্দ্রিক ব্যবসার ভবিষ্যৎ অন্বেষণে বিশেষ গুরুত্ব দেবে।

শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী

মলয় ঘটক। দোলা সেন ও পূর্ণেন্দু বসু। কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সত্যম রায়চৌধুরী। (চেয়ারম্যান)।

এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর।এই ISTD প্রোগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য থেকে যেমন দিল্লি ,বোম্বে ,কেরালা, রাজস্থান ,গোহাটি আসাম প্রচুর বিজনেস ওরিয়েন্টেড মানুষের সমাবেশ ঘটে এই কনভেনশন সেন্টারে। সুদূর বাংলাদেশ থেকে এসেছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর নিলুফার আহমেদ কারিম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ