স্বাস্থ্য 

ন্যাশনাল এপিলেপসি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে সচেতনতার বার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ন্যাশনাল এপিলেপসি অ্যাওয়ারনেস ডে। এ উপলক্ষে এ বছর থিম “My Epilepsy Journey” এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা ও বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন খ্যাতনামা স্নায়ুবিশেষজ্ঞ ডঃ সৌরভ হাজরা, MBBS MD/ DM Neuro/fellow paed neuro. চিকিৎসকদের মতে, এপিলেপসি বা মৃগী কোনও অভিশাপ নয়; এটি একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য স্নায়বিক ব্যাধি। সময়মতো রোগ নির্ণয়, নিয়মিত ওষুধ সেবন এবং সঠিক সচেতনতার মাধ্যমেই অধিকাংশ রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সিজার কী? কেন হয়? ড. হাজরা জানান, সিজার বা ফিটস মূলত মস্তিষ্কে অতিরিক্ত বা অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এক অনির্বাচিত সরকারের ট্রাইবুনাল যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তা প্রত্যাখ্যান করছি : শেখ হাসিনা

বাংলার জনরব ডেস্ক : ২০২৪ এর জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ছাত্রদের লক্ষ্য করে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল তা চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায় মামলা দায়ের হয়েছিল এবং তাকে মানবতা বিরোধী একজন প্রধানমন্ত্রী হিসাবে এই মামলায় অভিযোগ আনা হয়। সেই মামলা প্রায় ৩৯৭ দিন ধরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানির পর সোমবার হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা শুনিয়েছে সে দেশের আদালত। সাজা শুনে এ বার প্রতিক্রিয়া জানালেন  হাসিনা। একইসঙ্গে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার প্রতিবাদের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জুলাই বিপ্লবে ছাত্রদের প্রতি গুলি চালানোর অপরাধে হাসিনার ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আদালত

দীর্ঘ শুনানির শেষে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। জুলাই অভ্যুত্থানে দেশছাড়া হওয়ার পর থেকে মহম্মদ ইউনুসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতাবিরোধী অপরাধ, আয়নাঘর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি। এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করল। এরপরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় হাসিনাকে। যদিও আওয়ামি লিগ আগেই জানিয়েছে জামাত প্রভাবিত ‘ক্যাঙারু আদলতে’ বিচারের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত ৪২ ভারতীয়, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ দেশের নেতাদের

বাংলার জনরব ডেস্ক : মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। রবিবার গভীররাতে এই দুর্ঘটনা ঘটে সৌদি আরবের মুফরিহাটে। মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই বাসে ঘুমোচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। রাতভর চেষ্টার পর বাসের…

আরও পড়ুন
জেলা 

আধুনিক সুবিধায় সমৃদ্ধ PISV—এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিশা

বিশেষ প্রতিনিধি : হুগলী জেলার সর্বপ্রথম cbse অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ – এর ৪০তম বর্ষের শিশু দিবস ও বাৎসরিক অনুষ্ঠান গত ১৪ই নভেম্বর অতি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্কুলের সম্মানীয় সভাপতি মহাশয় ও ইন্দিরা ট্রাস্ট এর চেয়ারম্যান শ্রী শান্তিময় দে, স্কুল ম্যানেজিং কমিটির ম্যানেজার শ্রী সমীর মুখার্জি, অফিসিয়েটিং প্রিন্সিপাল শ্রীমতী সোমা দেব। উপস্থিত থেকে এই অনুষ্ঠান টিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন এলাকার মাননীয়া এমএলএ শ্রীমতি করবি মান্না, হরিপাল থানার ওসি অরূপ মণ্ডল, সিঙ্গুর মহামায়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী পাল, এবং এক বিশিষ্ট…

আরও পড়ুন
দেশ 

বিহারের ভোটে জিততে বিশ্বব্যাঙ্কের দেওয়া ১৪ হাজার কোটি টাকাও ভোটের কাজে লাগিয়েছে এনডিএ বিস্ফোরক অভিযোগ জন সুরাজের

শুধু রাজকোষের অর্থ নয়, বিহারের ভোটে জিততে বিশ্বব্যাঙ্কের দেওয়া ১৪ হাজার কোটি টাকাও উড়িয়ে দিয়েছে এনডিএ। ফলপ্রকাশের পরই বিস্ফোরক অভিযোগ করল প্রশান্ত কিশোরের দল জন সুরাজ। তাঁদের দাবি, ভোটের আগে বিহারে ৪০ হাজার কোটি টাকার খয়রাতি করেছে বিজেপি। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় বিপুল জয় পেয়েছে এনডিএ শিবির। ২০২ টি আসন ছিনিয়ে নিয়েছে মোদি-নীতীশ জুটি। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তাদের ঝুলিতে ৮৯টি আসন। আর জেডিইউ পেয়েছে ৮৪টি। বিরোধী মহাগঠবন্ধনের আসন সংখ্যা তলানিতে। এতটাই কম যে বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেলেও বিরোধীরা রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়বে।…

আরও পড়ুন
দেশ 

বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে ফের শপথ নিতে চলেছেন নীতীশ কুমার! এনডিএ জোটের বৈঠকে সবুজ সংকেত!

বাংলার জনরব ডেস্ক : বিহারের মুখ্যমন্ত্রী পদে আগামী ২০ নভেম্বর শপথ নিতে চলেছেন ফের নীতিশ কুমার। যদিও অমিত স্যার থেকে শুরু করে বিজেপির অনেক বড় নেতারা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বসাতে রাজি ছিলেন না। গতকাল শনিবার নীতিশ কুমার তার দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকের পর তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে স্পষ্ট জানিয়ে দেন সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেন। তিনি নরেন্দ্র মোদিকে স্পষ্ট জানিয়ে দেন আমার প্রতি বিশেষ কোনো সহানুভূতি দেখাতে হবে না আপনারা যদি মনে করেন বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে তাহলে তার দ্রুত সিদ্ধান্ত নেয়া হোক। নিতিশ…

আরও পড়ুন
দেশ 

রাজা রামমোহন রায়কে ভুয়ো সমাজ সংস্কারক ব্রিটিশের দালাল বলে কটাক্ষ করলেন বিজেপির মন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : ভারত পথিক রাজা রামমোহন রায়ও বিজেপির বিদ্বেষ মূলক রাজনীতির শিকার। আধুনিক ভারতের অন্যতম রূপকার হিসাবে যিনি ইতিহাসে খ্যাতি লাভ করে আছেন সেই রামমোহন রায়কেও এবার ব্রিটিশের দালাল বলে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিংহ পারমার। তাঁর দাবি, ঔপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে জনগণের বিশ্বাস পরিবর্তনের জন্য যাঁরা কাজ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রামমোহন। বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হন ইন্দর। সেখানে আদিবাসী নেতা বিরসা মুন্ডার মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে টেনে আনেন রামমোহনের মতো তৎকালীন সমাজ সংস্কারকের কথা। তাঁর মতে, ‘‘বাংলা এবং আশপাশের…

আরও পড়ুন
খেলা জেলা 

‘চিরনবীন’র বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা জাতীয় ফুটবল খেলার সুযোগ

বাবু হক, হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের কাশমলি জিপি র পারবাক্সিতে অবস্হিত রাজ্য পর্যায়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চিরনবীন এর আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা দীর্ঘ অনুশীলন করে চলেছে বলে জানান হোমের সুপার শ্রাবন্তী সিনহা আমাদের প্রতিনিধিকে। এলাকায় গিয়ে দেখা গেল অপরিসীম উৎসাহ,উদ্দীপনা ও উন্মাদনার সৃষ্টি হয়েছে, সমাজের মূল স্রোতে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান সাধারণ সম্পাদক তন্ময় সাউ। হোমের মাঠে দীর্ঘ অনুশীলন করাতে আসেন স্পেশাল অলিম্পিক ভারত পশ্চিমবঙ্গের বিশিষ্ট প্রশিক্ষক তমাল চ্যাট্টাজী, এছাড়াও চিরনবীন এর কর্মী ও কোচ সোমা শ্রী জানা…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো সপ্তম ISTD র মূল আঞ্চলিক সভা

স্মৃতি সামন্ত,কলকাতা : ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (ISTD), ১৯৭০ সালে প্রতিষ্ঠিত, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়নে নিবেদিত ভারতের একটি শীর্ষ সংস্থা যার ৫২টি অধ্যায়ে প্রায় ১২,০০০ সদস্য রয়েছে। এটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার সঙ্গে কাজ করে এবং IFTDO (লন্ডন) ও ARTDO (ম্যানিলা)-এর সঙ্গে যুক্ত।   কলকাতা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী সপ্তম পূর্ব ভারত আঞ্চলিক সম্মেলন ও প্রদর্শনী সম্মেলন অনুষ্ঠিত হলো। ISTD র ন্যাশনাল প্রেসিডেন্ট নটরাজ রায় বলেন,এ বছরের প্রতিপাদ্য: “গতিশীল ব্যবসায়িক বিশ্বে প্রযুক্তির মাধ্যমে টেকসই মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি”। মূল আলোচ্য বিষয় হবে স্থায়িত্ব, প্রযুক্তি, মানবকল্যাণ ও ব্যবসায়ের মধ্যে…

আরও পড়ুন