দেশ 

রাজা রামমোহন রায়কে ভুয়ো সমাজ সংস্কারক ব্রিটিশের দালাল বলে কটাক্ষ করলেন বিজেপির মন্ত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভারত পথিক রাজা রামমোহন রায়ও বিজেপির বিদ্বেষ মূলক রাজনীতির শিকার। আধুনিক ভারতের অন্যতম রূপকার হিসাবে যিনি ইতিহাসে খ্যাতি লাভ করে আছেন সেই রামমোহন রায়কেও এবার ব্রিটিশের দালাল বলে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিংহ পারমার। তাঁর দাবি, ঔপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে জনগণের বিশ্বাস পরিবর্তনের জন্য যাঁরা কাজ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রামমোহন।

বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হন ইন্দর। সেখানে আদিবাসী নেতা বিরসা মুন্ডার মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে টেনে আনেন রামমোহনের মতো তৎকালীন সমাজ সংস্কারকের কথা। তাঁর মতে, ‘‘বাংলা এবং আশপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে সে সময় মানুষের বিশ্বাস পরিবর্তনের জন্য একটি চক্র কাজ কাজ করছিল। ব্রিটিশেরা বেশ কয়েক জন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কারক হিসাবে গড়ে তুলেছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন তাঁদের মধ্যে এক কজন, যিনি ব্রিটিশদের দালাল হিসাবে কাজ করতেন।’’

Advertisement

কেন তিনি এই কথা বলছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপি নেতা বলেন, ‘‘কেউ যদি তাঁদের (রামমোহন রায়) ধর্মান্তরণের চক্র বন্ধ করার সাহস করে থাকেন, তিনি হলেন বিরসা মুন্ডা। আদিবাসী সম্প্রদায়কে বাঁচিয়েছেন।’’

আধুনিক ভারতীয় নবজাগরণের জনক হিসাবে পরিচিত রামমোহন। সতীদাহ প্রথা বন্ধের নেপথ্যে কান্ডারি ছিলেন তিনি। তাঁর সাহসী পদক্ষেপ এখনও আলোচনার বিষয়। সেই রামমোহনকে ব্রিটিশদের ‘দালাল’ বলা বিতর্কের জন্ম দিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ইন্দরের মন্তব্যকে ‘লজ্জাজনক’ বলে আক্রমণ শানান কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত। বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই। ভূপেন্দ্রর প্রশ্ন, সতীদাহ প্রথা বিলোপ কি ‘ব্রিটিশ দালালি’র রূপ?

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ