ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই দিল্লিতে! বিমান চলাচল ব্যাহত !
১০ হাজার বছর পর আবার জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি। সেই ভয়াল অগ্নুৎপাতের ছাই এসে পৌঁছল দিল্লিতেও। তার জেরে উড়ান চলাচল ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিমানগুলির জন্য জারি হয়েছে হাই অ্যালার্ট। তবে আমজনতার জন্য এখনই সেরকম দুশ্চিন্তার কারণ নেই। ভূপৃষ্ঠ থেকে অন্তত ২৫ হাজার ফুট উচ্চতায় এই ছাই ভাসছে বলে আবহবিদদের মত। দিল্লি থেকে এই ছাই ক্রমে ভেসে যাচ্ছে উত্তর-পূর্ব দিকে। ইতিমধ্যেই দেশের সকল উড়ানের জন্য সতর্কবার্তা জারি করেছে ডিজিসিএ। সেখানে বলা হয়েছে, অগ্নুৎপাতের কথা মাথায় রেখে বিমানের যাত্রাপথ স্থির করতে হবে উড়ানসংস্থাগুলিকে। যেসমস্ত জায়গায় আগ্নেয়গিরি থেকে…
আরও পড়ুন