কলকাতা 

নিম্নচাপের জেরে চতুর্থীতে ভাসবে ফের কলকাতা

বাংলার জনরব ডেস্ক : বৃষ্টির সিলসিলা কলকাতায় চলবে। সোমবার রাত থেকেই মঙ্গলবার সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে তার ৩৯ বছরে প্রথম কলকাতায়। এখানেই শেষ নয়। দুর্যোগ এখনো বাকি আছে। শারদ উৎসবকে কেন্দ্র করে বাংলা জুড়ে যখন উৎসবের পরিবেশ ঠিক তখনই একটার পর একটা নিম্ন চাপের জেরে বৃষ্টি হয়ে চলেছে। আজ, মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার (চতুর্থী) আরও একটি নিম্নচাপ দানা বাঁধবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে…

আরও পড়ুন
কলকাতা 

এক রাতের বৃষ্টিতেই ভাসছে কলকাতা! ৩৯ বছর পর একদিনে এত বৃষ্টি দেখল তিলোত্তমা

বাংলার জনরব ডেস্ক : সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পাঁচটা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে কলকাতা শহরে বিগত ৩৯ বছরে সেই বৃষ্টি হয়নি। অর্থাৎ ৩৯ বছর পর এই প্রথম একদিন কয়েক ঘন্টার মধ্যে এত বৃষ্টি হয়েছে। এ বছর এমনিতেই বর্ষার পরিমাণটা বেশি রয়েছে বিগত তিন সপ্তাহ ধরে যা বৃষ্টি হয়েছে তার থেকে ৬৯.৯ মিলিমিটার বৃষ্টি বেশি হয়েছে ২৪ ঘন্টায়। মৌসম ভবনের তথ্য অনুসারে, সোম থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় দীর্ঘমেয়াদি গড় বৃষ্টিপাত হয়েছে ২,৬৬৩ শতাংশ বেশি। বৃষ্টির পরিমাণে এর পরেই রয়েছে হাওড়া। যেখানে দীর্ঘমেয়াদি গড় বৃষ্টির…

আরও পড়ুন
দেশ 

হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত করল তামিলনাড়ু সরকার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ুর স্কুলের সিলেবাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনী পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের সরকার। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, মুসলিম সমাজের পক্ষ থেকে হযরত মুহাম্মদের জীবনি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছিল তা ইতিমধ্যেই আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি। সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে স্ট্যালিন বলেন, “নবি মহম্মদ বিশ্বশান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন। তামিল সমাজ সংস্কারক পেরিয়ার ইভি রামাস্বামী, সিএন আন্নাদুরাই এবং এম করুণানিধির মতো নেতৃত্বের আদর্শের সঙ্গে যা মিলে যায়। মহম্মদের ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমাদের উচিত তাঁর সেই বার্তা অনুসরণ…

আরও পড়ুন
কলকাতা 

‘উৎকর্ষে আরোহন’ শারদ সম্মান:  ব্যতিক্রমী পুজোর খোঁজে শুরু হল সেরা পুজো বাছাই পরিক্রমা

বিশেষ প্রতিনিধি : এবারও রাজ্যের দুর্গোৎসবের মঞ্চে শুরু হল সেরাদের বেছে নেওয়ার দৌড়। সোমবার আত্মপ্রকাশ করল রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুজো পুরস্কার ‘উৎকর্ষে আরোহন’ শারদ সম্মান। মোট ৫৫০টি পুজোর মধ্যে থেকে অভিনব থিম, প্রতিমার সৃজনশীলতা, আলোকসজ্জার চমক এবং সামাজিক বার্তার কার্যকারিতা এইসব মাপকাঠিকে ভিত্তি করে বিচার করা হবে শ্রেষ্ঠ পুজোগুলিকে। এই উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে কেক কেটে সেরা পুজো বাছাই পরিক্রমায় অংশ নেন বিচারকরা। উৎকর্ষে আরোহনের ব্যানার ও ডিজাইন করা গাড়িতে করে পরিক্রমায় সেরা পুজোর বাছাই পর্বে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর বিমল কুন্ডু, খ্যাতনামা চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, শিল্প বিশ্লেষক মধুছন্দা সেন, বিশিষ্ট পর্বতারোহী…

আরও পড়ুন
কলকাতা 

দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ দেয় না সুপ্রিম কোর্টে হলফনামায় জানালো রাজ্য

দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেয় না! সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানাল পশ্চিমবঙ্গ সরকার। কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, তার তালিকাও দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশেই সরকারে বিজেপি রয়েছে। গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোনও পক্ষের কোনও বক্তব্য থাকলে, তা লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত। সোমবার রাজ্য নিজেদের বক্তব্য জমা দিল। তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছে…

আরও পড়ুন
কলকাতা 

চারু মার্কেটের পরে এবার গার্ডেনরিচে শুটআউট, মৃত ১

বাংলার জনরব ডেস্ক : চারু মার্কেটের পরে এবার গার্ডেনরিচ। দেবীপক্ষের শুরুতেই কলকাতায় ফের শুটআউট। সপ্তাহের শুরুতেই, সোমবার সকালে গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। জানা গিয়েছে, স্থানীয় মানুষ গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে আসেন। সেখানে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে পশ্চিম বন্দর থানায় খবর দেন তাঁরা। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। প্লাস্টিকে ঢেকে দেওয়া হয় ওই যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের সূত্র ধরেই ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ওই যুবকের মাথায় গুলি লেগেছে।…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তৃতীয়া থেকেই বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা

বাংলার জনরব ডেস্ক : পূজোর শুরুতেই নিম্নচাপের কবলে পড়ছে পশ্চিমবাংলা, যার জেরে তোর থেকে দক্ষিণ সর্বোত্তই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে পুজোয় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া,…

আরও পড়ুন
কলকাতা 

ভালোভাবে বড় করার লক্ষ্যেই এনেছিলাম, শিশু অপহরণ কান্ডে গ্রেফতার হওয়ার পর সাফাই অধ্যাধিকার

দমদম থানার সিঁথি থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হল কসবার একটি ফ্ল্যাট থেকে। আর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার এক অধ্যাপিকা-সহ তিনজন। শিশু অপহরণ কাণ্ডের পদার্থবিদ্যার অধ্যাপিকা-যোগের বিষয়টি বিস্মিত করেছে তদন্তকারীদেরও। যদিও অধ্যাপিকার সাফাই, ফুটপাতের শিশুদের তিনি এভাবেই নিজের কাছে নিয়ে যান, তাদের ভালোভাবে বড় করার জন্য। অর্থাৎ তাঁর দাবি যে এই অপহরণের পিছনে উদ্দেশ্য মহৎ। তাঁর এহেন দাবি আদৌ কতটা সত্যি, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিন তিনেক আগে সিঁথি এলাকার এক বাসিন্দা অভিযোগ জানান, তাঁর ৫ বছরের মেয়ে নিখোঁজ। আশঙ্কা প্রকাশ করেন যে মেয়ে খেলার…

আরও পড়ুন
কলকাতা 

নাবালিকাকে অপহরণের দায়ে গ্রেফতার অধ্যাপিকা সহ তিন

বাংলার জনরব ডেস্ক : দমদম স্টেশন থেকে ফুটপাতবাসি এক নাবালিকাকে অপহরণ করার ঘটনায় পাঁচ দিন পর কসবা এলাকা থেকে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুলিশ সূত্রে খবর, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছে ফুটপাতবাসী নাবালিকাকে অপহরণ করা হয়েছিল। CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করে পুলিশ। এই ঘটনায় কসবা থেকে গ্রেফতার করা হয় অধ্যাপিকা অরুণিমা চন্দকে। অপহরণের অভিযোগে অধ্যাপিকার মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরীকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অধ্যাপিকার ভাই অনুপভ চন্দ। ফুটপাতবাসী একজনের অভিযোগ, তাঁর শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে, সিঁথি…

আরও পড়ুন
জেলা 

শিল্পপতি মোস্তাক হোসেনের নামে ট্যালেন্ট সার্চ পরীক্ষা অত্যন্ত সময়োপযোগী এক পদক্ষেপ, বললেন পূর্ণেন্দু বসু

বিশেষ প্রতিনিধি : রাজ্যের মূলত প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মেধার উন্মেষ তথা সার্বিক বিকাশের লক্ষ্যে বেস এডুকেশনাল হাব আয়োজন করেছিল দুই পর্বের ট্যালেন্ট সার্চ পরীক্ষা। এই পরীক্ষাগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সফল ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ রবিবার দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলে আয়োজিত হয়েছিল স্কলারশিপ প্রদানের অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে ২৪৬ জন কৃতী ছাত্র-ছাত্রী হাজির হয়েছিল এই অনুষ্ঠানে তাদের অভিভাবকদের নিয়ে। ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ স্কুল ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান পূর্ণেন্দু বসু, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের সভাপতি ড. অমরেন্দ্র…

আরও পড়ুন