কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতার নলিনী গুহ সভা গৃহে লেখনি সাহিত্য পরিষদের পত্রিকা প্রকাশ ও মনোজ্ঞ অনুষ্ঠান

শেখ সিরাজ:- বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২০ সেপ্টেম্বর শনিবার কলকাতার সেন্ট্রাল এভিনিউ – এর নলিনী গুহ সভা গৃহে লেখনি সাহিত্য পরিষদের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এক ঝাঁক কবি, ছড়াকার,গল্পকার,সাহিত্যিক , সাংবাদিক সহ পশ্চিমবাংলা ,বাংলাদেশ ও ত্রিপুরার বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠিত হয় ‘ পত্রিকা প্রকাশ’ ও মনোজ্ঞ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সম্মানীয় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী,সাহিত্যিক ও কবি সুশান্ত ঘোষ, জনপ্রিয় সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন, ড: রাহুল সাহানা,মৃগনানন্দ মন্ডল,হাফিজুর…

আরও পড়ুন
জেলা 

সরবেড়িয়া অন নুর মিশনে অনুষ্ঠিত হলো জিডি মিশন কমন এডমিশন টেস্ট

স্টাফ রিপোর্টার জাকির হোসেন সরবেড়িয়া: উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার সরবেড়িয়া আন নূর মিশনে অনুষ্ঠিত হলো জিডি সার্কেলের মিশন কমন এডমিশন টেস্ট । উপস্থিত ছিল বিভিন্ন জেলার পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা। মিশন এর সম্পাদক জাকির হোসেন জানায়, সরবেড়িয়া আল নূর মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব ডাক্তার আব্দুল হাকিম সাহেব ইন্তেকাল করার পর থেকে আমাকে এই মিশনের সমস্ত দায়িত্ব আমাকে দেয়। তারপর থেকে আবার নতুন করে পথ চলা শুরু । আন_ নুর মিশনের পাশাপাশি সরবেড়িয়া এতিমখানা দায়িত্বভারও আমার উপরে চলে আসে। অত্যন্ত আইলা , বুলবুল আমফান অধ্যুসিত সুন্দরবন অঞ্চলের নদীমাতৃক…

আরও পড়ুন
জেলা 

মহালয়ার মহা তর্পণ অনুষ্ঠান সুন্দরবনে

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় মহালয়ার ভোরে মহা তর্পণ অনুষ্ঠিত হলো কালনাগিনী নদিবক্ষে । মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের উদ্যোগে গুন্ডাকাটা ত্রিমুখী নদীর সঙ্গমস্থলে তর্পণকে ঘিরে ছিল এলাকাবাসীর উৎসাহ। স্থানীয় মহিলারা গুন্ডাকাটার শিবলিঙ্গ প্রদক্ষিণের পর পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য তর্পণ সম্পন্ন করেন। ভোর থেকে কালনাগিনী নদীর দুই তীরে মহিলাদের এই বিশেষ তর্পণ দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণ কোরিয়ায় বিশ্ব শান্তি সম্মেলনে ভারতের শান্তির বার্তা পৌঁছে দিলেন কলকাতার শিল্পী স্বাতী ঘোষ

বিশেষ প্রতিনিধি : কলকাতার চিত্রশিল্পী স্বাতী ঘোষ দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত ১৮তম বিশ্ব শান্তি সম্মেলনে শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিয়ে গর্বিত করলেন ভারতকে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চেওংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার,ওয়ার্ল্ড পিস এন্ড রেস্টোরেশান অফ লাইট (HWPL)। সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ (IWPG) এবং ইন্টারন্যাশানাল ইউথ পিস গ্রুপ (IPYG)। বিশ্বজুড়ে ৭৭০ জনেরও বেশি প্রতিনিধি রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সংসদ স্পিকার, আধ্যাত্মিক নেতা, নারী ও যুব সংগঠনের সদস্যরা এই মহাসম্মেলনে অংশ নেন। বিশেষ অতিথি ও আন্তর্জাতিক বিচারক হিসেবে…

আরও পড়ুন
জেলা 

অবলম্বনের মানবিক প্রয়াস 

নিজস্ব প্রতিনিধি: হরিপাল নৈটির আওয়ার অবলম্বনের উদ্যোগে একটি মানবিক প্রয়াস, শারদীয়া উৎসব উপলক্ষ্যে,গরিব দুঃস্থ মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ এবং এম.পি বিড়লা চক্ষু হসপিটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির ও আই.আই এম.সি সোনারপুরের সহযোগিতায় স্বাস্থ্য শিবির হয়ে গেল ২০শে সেপ্টেম্বর নৈটি হলিডে লজ প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। তিনি অবলম্বনের অসাম্প্রদায়িক প্রয়াসকে অভিনন্দন জানান। এছাড়া অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক নৌশাদ মল্লিক,স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষ্মী বেসরা, উপপ্রধান প্রদীপ দলুই, লেখক জয়নারায়ণ সরকার, ডা: হানিফ, আই.আই.এম সির অন্যতম কর্ণধার ইকবাল হোসেন, শিক্ষিকা রুম্পা সামন্ত…

আরও পড়ুন
দেশ 

দুমাস পর উত্তরপ্রদেশের কানপুরের তরুণী খুনের কিনারা করল পুলিশ গ্রেফতার মৃতের প্রেমিক

দুই মাস পর উত্তরপ্রদেশের কানপুরে এক তরুণীর খুনের রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। তাঁর বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছিল। পুলিশ সূত্রে খবর, ফতেহপুরের এক যুবকের সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় কানপুরের আকঙ্খার। তার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। প্রাথমকি তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিয়ের জন্য প্রেমিক সুরজকে চাপ দেওয়া শুরু করেন আকাঙ্খা। আর এখান থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েনের সূত্রপাত। আকাঙ্খার প্রস্তাবে রাজি হচ্ছিলেন না সুরজ। শুধু তা-ই নয়, তদন্তকারীরা জানাচ্ছেন, সুরজের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্কের কথা আকাঙ্খা জানতে পারার পর দু’জনের মধ্যে অশান্তি চরমে ওঠে। গত…

আরও পড়ুন
কলকাতা 

এস আই আর শুরু হচ্ছে দেশজুড়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শেষ করতে নির্দেশ নির্বাচন কমিশনের

বিশেষ প্রতিনিধি : দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর)। আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে এই কাজ শুরু হবে বলে জানা গেছে। আর এই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সমস্ত নির্বাচনী আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মাসের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি শেষ করে ফেলতে হবে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিইও-দের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিইও-দের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। সেখানে তাঁদের এসআইআর-এর প্রস্তুতির কাজ শেষ করতে ১০-১৫ দিন সময় দেওয়া হয়। কমিশন নির্দেশ দিয়েছিল, গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের…

আরও পড়ুন
কলকাতা 

টোটো চলাচলের নয়া বিধি কার্যকর করতে চলেছে রাজ্য সরকার

রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো চলাচলের জন্য কঠোর নীতি কার্যকর করা হচ্ছে। পরিবহণ দফতরের প্রকাশিত ১১ পাতার বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এ বার থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই তিন চাকার যান। পরিবহণ দফতর সূত্রে খবর, টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি গাড়িকে দেওয়া হবে নির্দিষ্ট নম্বর প্লেট, তাতে থাকবে কিউআর কোড। স্ক্যান করলেই বোঝা যাবে নির্দিষ্ট রুটের টোটো অন্য রুটে ঢুকেছে কি না। এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে। এত দিন পর্যন্ত টোটো থেকে কোনও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত পাকিস্তান সহ বিশ্বের সাতটি যুদ্ধ থামিয়েছি, সাতটি নোবেল পাওয়ার যোগ্য আমি দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করলেন, ভারত-পাক যুদ্ধ থামিয়েছেন তিনিই। শুধু ভারত-পাকিস্তানই নয়, বিশ্বে সাত-সাতটি বড় যুদ্ধ থেমেছে তাঁর জন্য! প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তাঁর প্রাপ্য। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স নৈশভোজে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, ভারত-পাকিস্তানের যুদ্ধ থেমেছে তাঁর মধ্যস্থতাতেই। ট্রাম্প বলেন, ‘‘আমরা শান্তি চুক্তি করাচ্ছি। যুদ্ধ থামাচ্ছি। এই ভারত-পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যচুক্তির মাধ্যমে।’’ তাঁর সংযোজন, ‘‘ভারতের ক্ষেত্রে বলেছিলাম, যুদ্ধ না থামালে আমরা কিন্তু বাণিজ্য করব না। ওরা থেমে গেল। ওরা বাণিজ্য চেয়েছিল। আর দুই দেশের…

আরও পড়ুন
কলকাতা 

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটে চাঞ্চল্য!

বাংলার জনরব ডেস্ক : মহালয়ার সকালে কলকাতায় শুটআউট। চারু মার্কেট এলাকায় একটি জিমে ঢুকে পর পর দু’রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। কারও আঘাত লাগেনি। তবে দুষ্কৃতীদের এখনও ধরাও যায়নি। অভিযোগ, জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালিয়েই তারা পালিয়ে যায়। তাদের সন্ধান শুরু হয়েছে। দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার উপরেই রয়েছে সেই জিম। একে রবিবার, তায় মহালয়া। ছুটির দিনে অনেকেই জিমে গিয়েছিলেন। অভিযোগ, বেলা ১১টার পর আচমকা রেনকোট এবং হেলমেট পরে দু’জন জিমে ঢুকে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিমের মালিকের খোঁজ করছিল দুষ্কৃতীরা। তাঁর নাম ধরে ডাকা হচ্ছিল। দু’জনই…

আরও পড়ুন