জেলা 

আইআইটি খড়গপুর থেকে ফের উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, চলতি বছর ৬ জনের মৃত্যু

আবার দেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে। শনিবার দুপুর ২টো নাগাদ বিআর অম্বে়ডকর হল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীনস্থ হিজলি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম হর্ষকুমার পাণ্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। তবে ঠিক কী ভাবে, কী কারণে মৃত্যু, তা ময়নাতদন্ত না হলে বলা সম্ভব নয় বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। চলতি বছর এই নিয়ে ছ’জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ…

আরও পড়ুন
কলকাতা 

নৃসিংহপ্রসাদ ভাদুড়ী রচিত ‘চৈতন্যদেব’ বিশ্ববাসীর কাছে পৌছে দিতে ইংরেজি পুস্তক প্রকাশিত

বিশেষ প্রতিনিধি : শ্রীচৈতন্যদেবের জীবনাদর্শ এবার বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রকাশিত হলো বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখা ‘চৈতন্যদেব’ গ্রন্থের ইংরেজি অনুবাদ। ‘চৈতন্যদেব’ গ্রন্থটি প্রকাশ পেয়েছিল ২০১২ সালে। সেই বইয়ের জনপ্রিয়তাই বাঙালি-অবাঙালি নির্বিশেষে সকলের কাছে চৈতন্যদেব গ্রন্থের ইংরেজি অনুবাদের চাহিদা তৈরি করেছে। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এবং বুকপেকার্স পাবলিশিং হাউজ এন্ড লিটারারি এজেন্সির উদ্যোগে কলকাতায় এক অনুষ্ঠানে চৈতন্যদেব গ্রন্থের ইংরেজিতে অনূদিত বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন প্রখ্যাত শিল্পও সাহিত্য সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়। লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলেন, চৈতন্যদেবকে শুধুমাত্র টেলিভিশনের ধারাবাহিক বা চলচ্চিত্রের মাধ্যমে চেনা যাবে না, তাঁকে জানতে হবে তাঁর বৈপ্লবিক ধর্মচেতনার মধ্য…

আরও পড়ুন
কলকাতা 

“১১ মাস কী করছিলেন?”কারামন্ত্রী চন্দ্রনাথ মামলার রায়দান স্থগিত রেখে ইডিকে তোপ আদালতের

নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির মামলায় চন্দ্রনাথের জামিনের আবেদনের রায় শোনাবেন বিচারক। এ দিনের শুনানিতে ইডিকে তোপ দাগেন বিচারক। ইডির আইনজীবীকে বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন, “১১ মাস কী করছিলেন?” এদিকে আদালত থেকে বেরিয়ে বিচারব্যবস্থার উপর আস্থা প্রকাশ করেন চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।” নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি আদালতে সওয়াল করেন, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা…

আরও পড়ুন
জেলা 

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে খুন তাহেরপুরে

বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করছিল কিশোরী। তবুও প্রেমের সম্পর্ক গড়তে মরিয়া ছিল নাছোড় তরুণ। ফের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাস্তাতেই কুপিয়ে খুন ওই দশম শ্রেণির ছাত্রী! শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। পুলিশ তদন্তে নেমে ১৯ বছরের শুভ মণ্ডলকে গ্রেফতার করেছে। গত মাসেই প্রেমের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসায় কৃষ্ণনগরে ছাত্রী ঈশিতা মল্লিককে খুন হতে হয়েছিল। প্রেমিক দেশরাজ বন্দুক নিয়ে ঈশিতার বাড়ি গিয়ে তাকে খুন করেছিল। পরে গ্রেফতার হয় অভিযুক্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল এই ঘটনা। তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী। একই এলাকায়…

আরও পড়ুন
কলকাতা 

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! পুজোয় এবার ভাসবে বাংলা!

শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে এখনও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে দুর্গাপুজোর আবহাওয়ায় প্রভাব পড়বে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপরেখা সক্রিয় রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকায় চাকরি করতে গেলে লাগবে ৮৮ লক্ষ টাকা! এইচ বি ওয়ান ভিসা নিয়ে ট্রাম্পের নয়া নির্দেশিকা

এইচ-১বি ভিসা নিয়ে শুক্রবার নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে, এ বার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে মার্কিন সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে। বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে ট্রাম্প সরকার। নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি ট্রাম্পের নির্দেশনামায়। তবে বিশেষজ্ঞদের মতে, এতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে ভারতীয়দের। এইচ-১বি ভিসা একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িক ভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, অতি…

আরও পড়ুন
দেশ 

তফসিলি জনজাতি তকমা চেয়ে ঝাড়খণ্ডে ট্রেন রুখল কুড়মিরা

তফসিলি জনজাতি তকমা চেয়ে ঝাড়খণ্ডে ট্রেন রুখল কুড়মিরা। শনিবার সকাল থেকে ধানবাদের চন্দ্রপুরা স্টেশনে রেল অবরোধ করছেন তাঁরা। বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেস। সময় পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের। বিক্ষোভ-অবরোধের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল। রেল তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পূর্ব মধ্য রেলওয়েতে ধানবাদ ডিভিশনের বিভিন্ন স্থানে ঝাড়খণ্ডের আদিবাসী কুর্মি সমাজের বিক্ষোভের কারণে কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২০১৯ হাওড়া- রাঁচি শতাব্দী এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। আসানসোল- জয়চণ্ডী পাহাড়-রাঁচি…

আরও পড়ুন
প্রচ্ছদ 

‘‘দুর্নীতিদমন আইনে কেন ওই অভিযোগের তদন্ত হবে না? অভিযুক্ত পুলিশ অফিসারকে শো কজ় করা হলেও, সেই নথিতে ঘুষের কথা কেন উল্লেখ নেই?’’: হাইকোর্ট

পুলিশের মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ কেন দুর্নীতিদমন আইনের আওতায় তদন্ত হবে না? তারকেশ্বর থানার মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘‘দুর্নীতিদমন আইনে কেন ওই অভিযোগের তদন্ত হবে না? অভিযুক্ত পুলিশ অফিসারকে শো কজ় করা হলেও, সেই নথিতে ঘুষের কথা কেন উল্লেখ নেই?’’ উচ্চ আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে না রাজ্য যে দাবি করছে, তা সঠিক। কিন্তু উল্টো দিকে রাজ্য ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনও সদর্থক পদক্ষেপও করছে না। হুগলি জেলার তারকেশ্বরে বিল্টু হাজরা নামে…

আরও পড়ুন
দেশ 

ভোর ৪টেয় উঠুন, ভোটারের নাম বাদ দিন, আবার ঘুমিয়ে পড়ুন! ‘ভোটচুরি’র অভিযোগ তুলে ফের কটাক্ষ রাহুলের

ভোটচুরি’ নিয়ে আবার সরব হলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে নিজের অভিযোগের ‘প্রমাণ’ দিয়েছেন তিনি। তাঁর দাবি, ভোর ৪টের সময় দু’টি নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে! কেউ এক জন মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে এই কাণ্ড ঘটান বলে অভিযোগ করেন রাহুল। বৃহস্পতিবার এক অনুষ্ঠান থেকে ‘ভোটচুরি’র একের পর এক অভিযোগ করেন রাহুল। সেই অনুষ্ঠানের একটি ছোট্ট ভিডিয়ো শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি। কটাক্ষের সুরে রাহুলের দাবি, ‘‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠুন, ৩৬ সেকেন্ডের মধ্যে দু’জন ভোটারের নাম বাদ দিন,…

আরও পড়ুন
জেলা 

আতরের শিশি নিয়ে স্কুলে যাওয়ার অপরাধে খুদে ছাত্রকে বেধড়ক মারধর করলেন প্রধান শিক্ষক, আটক অভিযুক্ত

বিশেষ প্রতিনিধি : আতরের শিশি নিয়ে স্কুলে যাওয়ার অপরাধে খুদে ছাত্রীকে বেধড়ক মারধর করলেন প্রধান শিক্ষক। আর এই অমানবিক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাঁকড়ায়। জখম ওই ছাত্রীর পরিবারের থেকে স্কুলে বিক্ষোভ দেখান হয়। মারধরের ঘটনা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পরে পুলিশ ওই প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে খবর। জানা গিয়েছে, পাঁচ বছরের ওই শিশু হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা। এলাকারই একটি বেসরকারি ইংরাজি মাধ্যম কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রী। শিশুটির মা তাকে একটি আতরের শিশি উপহার দিয়েছিলেন। আজ, শুক্রবার সকালে স্কুলে সেই আতরের শিশি নিয়ে চলে গিয়েছিল ওই শিশু। বাড়ি…

আরও পড়ুন