জেলা 

একটি ভিন্নধর্মী সৃজনশীল কুরআন ফটোগ্রাফি কন্টেস্ট রিফলেকশন অফ দ্য আয়াত

শেয়ার করুন

জলপাইগুড়ি, ১৯ নভেম্বর:দ্য কুরআন স্টাডি সার্কেল, জলপাইগুড়ি ইউনিটের উদ্যোগে একটি ভিন্নধর্মী সৃজনশীল আয়োজন— “রিফলেকশন অফ দ্য আয়াত – মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট” সফলভাবে সম্পন্ন হলো।

রাজ্যজুড়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় তরুন প্রতিযোগিতায় প্রতিযোগি অংশগ্রহণ করেন।

Advertisement

এই প্রতিযোগিতার বিশেষত্ব ছিল—মোবাইলে তোলা ছবি এবং সেই ছবির সাথে কুরআনের আয়াতকে ক্যাপশন হিসেবে যুক্ত করা। আয়োজকদের উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে অর্থবহ, সৃজনশীল ও হৃদয়ছোঁয়া একটি বিকল্প পথে উৎসাহিত করা, যেখানে ছবি শুধু দৃশ্য নয়—হয়ে ওঠে কুরআনের আয়াতের প্রতিফলন।

বীরভূম থেকে কনটেস্ট কনভেনর আবু সালেহ জানান:“আল্লাহর সৃষ্টির প্রতিটি কোণে লুকিয়ে আছে অগণিত নিদর্শন। পাতার দোলা, বৃষ্টির ফোঁটা, সূর্যোদয়ের আলো কিংবা চাঁদের নরম নীরবতা—প্রতিটি দৃশ্যই কুরআনের আয়াতের প্রতিফলন।

আমরা চেয়েছিলাম মোবাইল ক্যামেরার মাধ্যমে সেই নিদর্শনগুলোকে নতুন করে দেখা, এবং প্রতিটি ছবির সঙ্গে কুরআনের আয়াতকে যুক্ত করে দৃশ্যকে অনুভূতিতে রূপ দেওয়া।

শুরুতে আমাদের মনে দ্বিধা ছিল—তরুণ জেন জী প্রজন্ম কি পারবে ফটোগ্রাফির ফ্রেমে আয়াতের সৌন্দর্য ফুটিয়ে তুলতে? কিন্তু যে আন্তরিকতা, নিষ্ঠা এবং হৃদয়ের অংশগ্রহণ আমরা পেয়েছি, তা আমাদের প্রত্যাশার থেকেও বড়। আলহামদুলিল্লাহ, এই প্রথম প্রচেষ্টা সফল”

জেলা কনভেনর উমার খলিফা জানান, খুব শিগগিরই প্রথম আট জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

কুরআন স্টাডি সার্কেল এর সেক্রেটারি জনাব জালালুদ্দিন আহমেদ বলেন,

“আধুনিক প্রজন্মের কাছে কুরআনকে শুধু পড়ার বই নয়, জীবনের জন্য বাস্তব প্রেরণা হিসেবে উপস্থাপন করাই ছিল আমাদের লক্ষ্য।”

আয়োজকরা সকল অংশগ্রহণকারী, সমর্থক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর ও অর্থবহ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ