জেলা 

শুভেন্দুকে নোংরা কথা বলতে পারিনি এটা আমাদের অপরাধ, বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রীর

বাংলার জনরব ডেস্ক : ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্র। শুক্রবার রীতিমত সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক কিছু মন্তব্য করেন সুমনা মহাপাত্র। তিনি পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন গতকালই তাকে এই পদ থেকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তবে সুমনা দেবী আশ্চর্যজনকভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘুরিয়ে প্রশংসা করেছেন। যদি বলেছেন শুভেন্দু অধিকারী কে গালাগালি করতে পারিনি বলেই আমার পদ চলে গেল। তিনি বলেন, ”শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারি না। মাইক্রোফোনে বলতে…

আরও পড়ুন
কলকাতা 

চার সপ্তাহের মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া পশ্চিমবাংলার ভূমিপুত্রদের ফিরিয়ে আনতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশী সন্দেহে বীরভূমের স্থায়ী বাসিন্দা পশ্চিমবাংলার ভূমিপুত্র ৩ নাগরিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার স্বামী এবং পুত্রকে ১৫ দিনের মধ্যে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। দানিশ শেখ, তাঁর স্ত্রী সোনালি বিবি ও তাঁদের পাঁচ বছরের শিশুপুত্রকে বাংলাদেশে পুশব‌্যাক করা হয়েছে বলে অভিযোগ ওঠে কয়েকমাস আগে। বীরভূমের মুরারইয়ের পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে ১৮ জুন দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে দিল্লি…

আরও পড়ুন
দেশ 

এস আই আর নিয়ে বিতর্কের মাঝেই সুর নরম নির্বাচন কমিশনের! রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় কমিশন! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : বিহারের এস আই আর নিয়ে বিতর্ক হয়েছে সমালোচনা হয়েছে এমনকি সুপ্রিম কোর্টও সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। তাই এবার সমগ্র দেশ জুড়ে এসআইআর করার আগে দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে চাই নির্বাচন কমিশন বলে জানা গেছে। কমিশনের অভিমত বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলাকালীন সময়ে যেসব ভুল ভ্রান্তি এবং সমস্যার মুখোমুখি হতে হয়েছে নির্বাচন কমিশন সেগুলি যাতে নতুন করে না ঘটে, সে জন্যেই কমিশনের এই উদ্যোগ। অবশ্য কমিশন চাইলে অনেক আগেই এই আলোচনায় বসতে পারতেন কেন এতদিন বসেনি সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের ট্রাম্পের শুল্কবাণ! ওষুধের উপরে ১০০% কর বসালেন ট্রাম্প, ভারতীয় ওষুধ শিল্পে বড় বিপর্যয়

বাংলার জনরব ডেস্ক : ফের ট্রাম্পের শুল্কবাণ! এবার ভারতের ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন। এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমেরিকার মাটিতেই এসব পণ্য উৎপাদন করতে হবে। বৃহস্পতিবার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, আগামী ১ অক্টোবর থেকে সমস্ত সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন না করে তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই যেসমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে,…

আরও পড়ুন
জেলা 

সাতকড়ি বঙ্গ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

বিশেষ প্রতিনিধি : অগ্নিযুগের বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত দক্ষিণ ২৪ পরগনার মালঞ্চে সাতকড়ি বঙ্গ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হল বুধবার। অনুষ্ঠানের শুভ সূচনা হয় বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন সংগ্রামী এবং সশস্ত্র বিপ্লবী। ছাত্র অবস্থায় থেকেই তিনি বিপ্লবী আন্দোলনের দিকে ঝুঁকে পড়েছিলেন। হরিণাভি স্কুলের ছাত্র ছিলেন তিনি। ১৯০৫ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর ‘অপরাধে’ মানবেন্দ্রনাথ রায়ের সাথে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয়। এরপর তিনি যুগান্তর দলের প্রবীণ বিপ্লবীদের সংস্পর্শে আসেন। তিনি যুগান্তর দলের…

আরও পড়ুন
কলকাতা 

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট, জেল মুক্তি কবে?

বাংলার জনরব ডেস্ক : শর্তসাপেক্ষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই একটিমাত্র মামলায় জামিন পাওয়াটা বাকি ছিল বাকি সব কটি মামলায় তিনি জামিন পেয়ে গেছেন মনে করা হচ্ছে পুজো শুরু হওয়ার আগেই তিনি জামিন পেয়ে বাড়ি ফিরতে পারেন। আজ শুক্রবার চতুর্থী সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালের মধ্যেই জেল থেকে মুক্তি পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সবকিছু নির্ভর করছে নিম্ন আদালতের ওপর। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শুনানি শেষ হয় কলকাতা হাই কোর্টে। তবে রায়দান স্থগিত রাখেন বিচারপতি। শুক্রবার তাঁর জামিনের আবেদন…

আরও পড়ুন
জেলা 

মহানবীর আদর্শেই বিশ্বে শান্তি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : আই লাভ মোহাম্মদ (স:) নিয়ে দেশ জুড়ে আলোড়নের মাঝেই উত্তর 24 পরগনার বাদুড়িয়ার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বারঘড়িয়া হাইস্কুলে বৃহস্পতিবার সাড়ম্বরে নবী দিবস অনুষ্ঠান পালিত হল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামানকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভ্যর্থনা জানান। মাওলানা কামরুজ্জামান বলেন মহানবী (সা:)আমাদের যে শিষ্টাচার ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন তাকে হাতিয়ার করেই বিশ্বজুড়ে শান্তি ও সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে। ঘৃণা ও পরহ হিংসা যে কোন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের মনে রাখতে হবে বড়দের সম্মান করা ও…

আরও পড়ুন
জেলা 

বহরমপুর কারবালা কবরস্থান জবর দখলের ষড়যন্ত্রে সামিল রাজ্য ওয়াকফ বোর্ডের সিইও এবং মুর্শিদাবাদ প্রশাসন দাবি মুসলিম নেতৃত্বের

২৫ সেপ্টেম্বর, বহরমপুর:  বহরমপুর কারবালা কবরস্থানের জমি জবর দখল করে দোকান ঘর নির্মাণ করেছিল সিপিআইএম পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ। সেই ঘরের উপর দোতলা বিল্ডিং তৈরি করছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। এই বেআইনি কাজে মদত দিচ্ছে জেলা প্রশাসন, ওয়াকফ বোর্ড এবং মুর্শিদাবাদের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। বহরমপুর কারবালা ওয়াকফ কবরস্থান মুতাওয়াল্লি কমিটির সদস্য এবং মুর্শিদাবাদ জেলা ওয়াকফ মনিটরিং সেল এর সদস্য আইনজীবী তৌফিক আহমেদ আজ এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন। কারবালা কবরস্থান এর মধ্যে অবস্থিত শিবডাঙ্গা জুমা মসজিদে কারবালা কবরস্থান মুতাওয়াল্লি কমিটির ডাকা এক সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলেন মুর্শিদাবাদ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাষ্ট্রসংঘে অপদস্থ করার চেষ্টা সিক্রেট সার্ভিসকে তদন্তের নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

রাষ্ট্রসংঘে তাঁর বিরুদ্ধে ‘সাবোতাজের হ্যাটট্রিক’ হয়েছে! বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, তিনি যে চলমান সিঁড়ি থেকে পড়ে যাননি সেটাই অত্যন্ত অবাক করা কাণ্ড। ‘সাবোতাজে’র সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করা উচিত বলে নিজের এক্স হ্যান্ডেলে দাবি তুলেছেন ট্রাম্প। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিয়ে যাওয়ার সময় একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সেই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, যে ভবনে রাষ্ট্রসংঘের সভা বসেছিল, সেখানে প্রবেশ করার পর সিঁড়ি ধরে উপরে যেতে হয়। সেইমতো চলমান সিঁড়িতে পা রেখেছিলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট। তৎক্ষণাৎ বন্ধ…

আরও পড়ুন
দেশ 

লাদাখ ‘গণবিক্ষোভে’র নেতৃত্বে কে? নাম জানালো কেন্দ্র! কড়া পদক্ষেপ?

রাজ্যের মর্যাদা-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার থেকে ‘গণবিক্ষোভ’ শুরু হয়েছে লাদাখে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় লেহ -লাদাখের বাসিন্দা ‘জেন জি’দের। এই বিক্ষোভে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৭০ জন। এই পরিস্থিতিতে লাদাখে হিংসা ছড়ানোর জন্য জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককেই কাঠগড়ায় তুলল কেন্দ্র। পাশাপাশি, ভাঙচুর এবং বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য নাম জড়িয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলার ফুন্টসগ স্ট্যানজিন সেপাগেরও। স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, নেপালের জেন…

আরও পড়ুন