আন্তর্জাতিক 

নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করল যেসব দেশ

বাংলার জনরব ডেস্ক : গাজায় চলমান যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মধ্যেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সঙ্গে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলি সভা বয়কট করে। এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ বর্জন (ওয়াকআউট) করেন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর প্রবেশের…

আরও পড়ুন
দেশ 

বিএসএনএলের ফোরজি পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরণ ডেস্ক : সব টেলিকম সংস্থা যখন এগিয়ে চলেছে নিজেদের ছন্দের গতিতে ফোরজি পেরিয়ে ফাইভজির পথে ঠিক তখনই বিএসএনএল শুরু করল তার ফোরজি পরিষেবা শনিবার ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 4G প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের কর্মী সংগঠনগুলি। অবশেষে সেই অনুরোধে মন গলেছে কেন্দ্রের। গত কয়েক বছরে দেশজুড়ে প্রায় ৯৮ হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে। সবটাই হয়েছে দেশি প্রযুক্তিতে। সূত্রের খবর দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় আরও লক্ষাধিক টাওয়ার বসানোর প্রক্রিয়া চলছে। বিএসএনের আধুনিকীকরণের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

জোড়া নিম্নচাপের প্রভাবে পুজোয় ভাসবে বাংলা!

বাংলার জনরব ডেস্ক : ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি শনিবার স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এখানেই শেষ নয় আরেকটি নিম্নচাপ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে এবং সেটা সম্ভবত ৩০ শে সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি করবে যার জেরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার…

আরও পড়ুন
দেশ 

মায়ের সামনে ছেলেকে খুন করলো যুবক, গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: রাতের বেলা বাড়িতে ঢুকে এক শিশুকে তার মায়ের সামনে খুন করলেন এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা থেকে ধড়কে আলাদা করে দেয়। এরপরেই মায়ের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। শিশুটির মায়ের চিৎকারে ছুটে আসে প্রতিবেশী রাত তারপর চলে গণপিটুনি। পরে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক অমানবিক ঘটনটি বিজেপি শাসিত ও মধ্যপ্রদেশের ধার জেলায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মহেশ (২৫)। শুক্রবার রাতে ওই যুবক কালু সিংহ নামে এক ব্যক্তির বা়ড়ির সামনে…

আরও পড়ুন
কলকাতা 

পঞ্চমীর সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেহালায় মারা গেল এক বৃদ্ধা

বাংলার জনরব ডেস্ক : শনিবার পঞ্চমীর সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়।দোকানের শাটার খুলতে গিয়ে তিনি তড়িদাহত হন বলে খবর। সেই সময় রাস্তায় জমে ছিল জল। জমা জলের উপর দাঁড়িয়েই তিনি দোকানের শাটার খোলার চেষ্টা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শ্রাবন্তী দেবী। সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা তিনি। সকাল সাড়ে ৭টা নাগাদ দোকান খুলতে গিয়েছিলেন। কিন্তু দোকানের শাটার তুলতে পারেননি। ধাতব শাটারে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীরা পুলিশ এবং এলাকায় বিদ্যুৎ বন্টনকারী সংস্থা সিইএসসি-কে খবর দেন। তারা ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সঙ্গীতজ্ঞ নির্মলেন্দু বিশ্বাসকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ

দীপাঞ্জন দে: নদিয়া জেলার চাপড়ায় ২১ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার) মহালয়ার দিন বিকেলে ‘নির্মলেন্দু বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি’-র (চাপড়া, নদিয়া) উদ্যোগে একটি মনোজ্ঞ গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে বহুমুখী প্রতিভার অধিকারী সৃজনশিল্পী, প্রয়াত সংগীতগুণী নির্মলেন্দু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত হয় ‘সুরসাধক কবি নির্মলেন্দু বিশ্বাস স্মারকগ্রন্থ’। বৃহৎ কলেবরের এই স্মারকগ্রন্থটির প্রকাশক নির্মলেন্দু বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি, অলংকরণ ও মুদ্রণে গেটওয়ে গ্রাফিক্স এবং পরিবেশক কৃষ্ণনগর গবেষণা পরিষৎ। গ্রন্থটি সম্পাদনা করেছেন দীপাঞ্জন দে, সম্পাদনা-সহায়তায় ছিলেন রামকৃষ্ণ দে। গ্রন্থের প্রচ্ছদশিল্পী সুখ্যাত ভাস্কর উপলকান্তি সাহা। প্রদীপ প্রজ্জ্বালন ও নির্মলেন্দু বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এদিনের গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের…

আরও পড়ুন
জেলা 

মহানবীর প্রতি ভালোবাসা ব্যক্ত করায় উত্তরপ্রদেশে গ্রেফতারের প্রতিবাদে সরব কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি বাড়িতে আই লাভ মুহাম্মদ প্লাকার্ড লেখায় যোগী সরকারের পুলিশ তাকে গ্রেফতার করে। এর প্রতিবাদে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষ সোচ্চার হয়েছে। এদিন ভাঙ্গড়ের ঘটকপুকুর বাজারে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান ফ্যাসিবাদী সরকারের ইসলাম বিদ্বেষী পদক্ষেপের তীব্র ভাষায় প্রতিবাদ জানান। তিনি বলেন ভারতের সমস্ত মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার আছে। মোদি সরকার ঘৃণ্য পলিটিক্স করে মানুষের সেই অধিকারকে খর্ব করছে। তিনি বলেন আদিত্যনাথ যোগী সরকারের পুলিশ অবিলম্বে মুসলমানদের উপর থেকে এই বিষয়ে মামলা প্রত্যাহার না করলে কলকাতার উত্তরপ্রদেশ ভবন…

আরও পড়ুন
জেলা 

সাঁত্রাগাছি সার্বজনীন এর ৯৮ বছরের সুচনায় রাজ্যপাল

বিশেষ প্রতিনিধি : হাওড়ার সাঁত্রাগাছির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজা সাঁত্রাগাছি সার্বজনীন দুর্গোৎসব এবার ৯৮তম বর্ষে পড়ল। শুক্রবার এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল প্রদীপ প্রজ্জ্বলন করে মায়ের পাদপদ্মে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং সকলের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করেন। আয়োজক সংস্থা রামরাজা স্পোর্টিং ক্লাব। ক্লাব সভাপতি জয়তি ভট্টাচার্য জানান, এই পূজো বহু বছরের ঐতিহ্য বহন করছে। প্রবীণ-নবীন হাতে হাত মিলিয়ে আমরা দুর্গোৎসব পালন করি। এই পূজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আলোকসজ্জা, শিল্পকলার ছোঁয়া এবং সামাজিক বন্ধনের বার্তা নিয়ে দুর্গাপুজোর মহোৎসবকে ঘিরে মানুষের…

আরও পড়ুন
দেশ 

জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচু!

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় ইঞ্জিনিয়র, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে। লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে পুলিশবাহিনী দুপুর আড়াইটায় ওয়াংচুককে তাঁর লেহর বাড়ি থেকে গ্রেফতার করে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ করেছিল অমিত শাহের মন্ত্রক। সোনমের সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’ (এসইসিএমওএল)-এর এফসিআরএ লাইসেন্স বাতিল করা হয়েছিল। এ বার সরাসরি রাষ্ট্রীয় সুরক্ষার মতো স্পর্শকাতর অভিযোগ এনে গ্রেফতার করা…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বিশেষ সাহিত্য সংখ্যা: বাংলার জনরব শারদ অর্ঘ্য ১৪৩২

কবি আঞ্জু মনোয়ারা আনসারীর দুটি কবিতা ১. স্বপ্নীল সরোবর আনন্দ মুহূর্ত এক সূক্ষ্ম কণা মাত্র! দিনশেষে সন্ধ্যা নামার মতো কিম্বা স্বপ্ন। রাত বাড়তে থাকে মুহূর্ত ফিকে হয় বিলীয়মান আলোর ভিতর; ঘুম ভাঙতেই অপর্যাপ্ত স্বপ্নের খেই খুঁজে পাওয়া যায় না। কি পেয়েছি, কি না পেয়েছি, জীবনের যাপনে! অদ্ভুত রহস্য ময়তায় মৃত্যু অনিবার্য! তবুও, তবুও আনন্দ-কণা কষ্টের ফেরিতে পাওয়া না পাওয়ায় নিঃশব্দ আনন্দ রেণু জড়িয়ে থাকে অনন্ত মায়ায়। আনন্দ মুহূর্ত এক সূক্ষ্ম কণা মাত্র! দিনশেষে সন্ধ্যা নামার মতো কিম্বা স্বপ্ন। রাত বাড়তে থাকে মুহূর্ত ফিকে হয় বিলীয়মান আলোর ভিতর; ঘুম ভাঙতেই অপর্যাপ্ত…

আরও পড়ুন