কলকাতা 

জগদীশচন্দ্র-এর বেড়ে ওঠা : আমরা কী সত্যিই শিক্ষা নিতে চাই?

বিশেষ প্রতিনিধি :একটা টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন তাকে, বাবা ভগবানচন্দ্র। ছোট্ট সোনা, জগদীশকে কাঁধে করে নিয়ে যেত স্কুলে রঘু। শোনাতো ডাকাতি করতে যাওয়ার গল্প, দেখাতো গায়ের কাটা-কাটা দাগ আর আফশোস করতো– ফেলে আসা দিনগুলোতে কত মানুষের সে ক্ষতি করেছে! আসলে রঘু ছিল দাগি ডাকাত, জেল খাটার পর সমাজে স্থান পাচ্ছিল না। নিজ বাড়িতে জায়গা করে দিল তাকেই, ছেলেকে দেখাশোনা করবে, স্কুলে নিয়ে যাবে। সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল তাঁর– এভাবেই ছেলের হবে প্রকৃত বেড়ে ওঠা আর রঘু ডাকাতের রিহ্যাবিলিটেশন। একেই বলে গুড প্যারেন্টিং। এরকমই এক আবহে বেড়ে উঠেছিলেন জগদীশচন্দ্র বসু। বিশ্ববরেণ্য বিজ্ঞানীর…

আরও পড়ুন
কলকাতা 

*রাজ্য “নিখস্টুন” পর্যটনের বৈশ্বিক প্রবণতাকে পরিপূরক হিসেবে বিশ্বের দরবারে পৌঁছে দেয়ার এক অনন্য প্রচেষ্টা

স্মৃতি সামন্ত, কলকাতা : সিআইআই সুরেশ নিওটিয়া সেন্টার অফ এক্সিলেন্স ফর লিডারশিপ ইন কলকাতা কর্তৃক আয়োজিত হলো এক সুন্দর ট্যুরিজম অনুষ্ঠান। CII ট্র্যাভেল ইস্ট ২০২৫-এর নবম সংস্করণে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ, সংসদীয় বিষয়ক বিভাগ এবং পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী, আইএএস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গ ভারতের শীর্ষ MICE গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। পিপি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২৬ সালে, রাজ্য ১,২০০টি MICE ইভেন্ট আয়োজন করেছে, যার ফলে ১,১০০ কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ২০০ কোটি টাকারও বেশি রাজস্ব হয়েছে। শ্রীমতী…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায় 

বিশেষ প্রতিনিধি : স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন হল কলকাতার শিশির মঞ্চে। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গানটির জাতীয়-আত্মিক প্রেরণা, ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বর্তমান প্রজন্মের কাছে কীভাবে ‘বন্দেমাতরম’ এখনও সমানভাবে প্রেরণাদায়ক তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে। এরপর একই মঞ্চে আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত গুরু ও শিল্পী সুবিনয় রায়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত হয় ‘রবীন্দ্রগানে প্রেম ও সমাজ’ শীর্ষক গীতি-আলেখ্যে। তাতে…

আরও পড়ুন
কলকাতা 

রাজভবন হয়ে গেল লোকভবন!

বাংলার জনরব ডেস্ক :  কলকাতার রাজভবনের নাম পাল্টে গেল,নতুন নাম হল ‘লোক ভবন।’ ইতিমধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে ‘লোক ভবন’। সেখানেই পোষ্ট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য। ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন। সেই কারণেই রাজ ভবনের নাম থেকে ‘রাজ’ শব্দটি সরানো হোক, তা চেয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চেয়েছিলেন, এমন এক নাম হোক যা জনগণের আরও কাছাকাছি। রাজভবন যেহেতু মানুষের জন্য সেই কারণে নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে রাজ ভবনের নাম বদলের পক্ষেই সওয়াল করেন রাজ্যপালরা। তাতেই সম্মতি দিয়েছে কেন্দ্র। এদিন…

আরও পড়ুন
দেশ 

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসককে জেরা করার পর এবার এনআইআরের নজর দিল্লির বেসরকারি হাসপাতালগুলি

দিল্লি বিস্ফোরণের পর তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তদন্ত আরও জোরদার করা হয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তদন্তকারী এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসক-সহ মোট ৪৮ জনকে জেরা করা হয়েছে। তবে জেরার পর্ব চলবে বলেও ওই সূত্রের খবর। গত বুধবারই আল ফালাহে্‌র এক ওয়ার্ডবয়কে বিস্ফোরণে অভিযুক্তদের মদত জোগানোর অভিযোগে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে বিস্ফোরণকাণ্ডের তদন্তের রেশ আল ফালাহ্‌ ছাড়িয়ে এ বার দিল্লিরই বেশ কয়েকটি হাসপাতালে পৌঁছেছে বলে সূত্রের খবর। ওই সূত্রের দাবি, তদন্তকারী সংস্থাগুলির তরফে রাজধানীর সমস্ত বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার প্রমাণ হিসেবে জমা তথ্য দেখে অবাক আদালত ! তারপর?

রাহুল গান্ধী নাকি হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন তা নিয়ে পুণের আদালতে মানহানি মামলা হয়। সেই মানহানির মামলায় মূল প্রমাণ হিসাবে জমা পড়া CD ফাঁকা বেরলো। বৃহস্পতিবার পুণের সাংসদ/বিধায়ক বিশেষ আদালতে সেই CD চালানো হয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে তাতে কিছুই ছিল না। যা নিয়ে আলোড়ন পড়ে গেছে। লন্ডনে একটি অনুষ্ঠান চলাকালীন হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন রাহুল, এই অভিযোগে মানহানির মামলা হয় লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে। মামলা শুনছেন ম্যাজিস্ট্রেট অমল শিণ্ডে। রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন বিনায়ক সাভারকরের প্রপৌত্র (ভাইয়ের পৌত্র) সাত্যকি…

আরও পড়ুন
কলকাতা 

মনিপাল হসপিটাল কলকাতায় চালু করল অত্যাধুনিক ‘মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস’

স্মৃতি সামন্ত,কলকাতা : পূর্ব ভারতের জরুরি পরিষেবা ব্যবস্থায় নতুন দিগন্ত নিয়ে আসলো মণিপাল হসপিটালস। কলকাতা শহরে আজ আনুষ্ঠানিকভাবে চালু করল তাদের মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস (MARS) – যা পূর্বাঞ্চলের জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে মণিপাল হসপিটালস ১৭টি অত্যাধুনিক মণিপাল অ্যাম্বুলেন্সের একটি শক্তিশালী বহর উদ্বোধন করেছে, যার মধ্যে রয়েছে ৫টি অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট (ACLS) ইউনিট এবং ১২টি বেসিক লাইফ সাপোর্ট (BLS) ইউনিট। পাশাপাশি, সেই সাথে থাকছে ২০টি কলকাতা অ্যাক্সিডেন্ট রেসপন্স অ্যান্ড মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স (KARMA) অ্যাম্বুলেন্স, যা কলকাতা পুলিশ ও মণিপাল হসপিটাল ইএম…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আমেরিকার চাপে রাশিয়া থেকে তেল কেনা হ্রাস করতে দিল্লি ছুটে আসছেন রুশ প্রেসিডেন্ট!

বাংলার জনরব ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার পরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তড়িঘড়ি দিল্লি ছুটে আসছেন বলে জানা গেছে। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এদেশে আসছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর। শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম…

আরও পড়ুন
দেশ 

এসআইআর চালু হওয়ার পর বাংলায় আত্মঘাতী ১৮, মৃত্যু ৩৩, দেশে বি এল ও মৃত্যু ২৬, দায়ী নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : এসআইআর ঘোষণার ৩১ দিনের মধ্যে রাজ্যে ৩৩টি মৃত্যু! নেপথ্যে দায়ী করা হচ্ছে এসআইআরের ‘আতঙ্ক এবং কাজের চাপ’কে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর নাম থাকবে কি না, সে নিয়ে আতঙ্কে অনেকে চরম পদক্ষেপ করেছেন বলে দাবি। তেমনই কর্তব্যরত দুই বুথ স্তরের আধিকারিকের আত্মহত্যার কারণ হিসাবে এসআইআরের কাজের চাপকে দায়ী করা হয়েছে। এ নিয়ে নির্বাচনের কমিশনের প্রতিক্রিয়া চেয়েও মেলেনি বলে অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের। বাংলায় এসআইআর চালু হয়েছে গত ২৮ অক্টোবর। প্রথম দিনেই আত্মহত্যা করেন প্রদীপ কর নামে উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা। ২৮ নভেম্বর, শুক্রবার পর্যন্ত গণনাপএত্রের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে! দাবি তৃণমূলের

বাংলার জনরব ডেস্ক :  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে বসেই তার হাতে রক্ত লেগে আছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রা। রাহুল গান্ধী যা পারেননি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদরা করে দেখালেন।সূত্রেরখবর, কমিশনের কর্তাদের সামনে জ্ঞানেশের নাম করে তৃণমূলের একাধিক সাংসদ এই বলে সরব হয়েছেন যে, তাঁর (জ্ঞানেশ) হাতে রক্ত লেগে আছে! তাঁর কারণেই এত মৃত্যু এবং এত উৎকণ্ঠা! ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় আতঙ্কিত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে বলে দাবি, সেই তালিকা তৃণমূলের তরফে তুলে দেওয়া হয়েছে কমিশনের হাতে। দেওয়া হয়েছে ‘চাপ’ নিতে না-পেরে মৃত বিএলও-দেরও নামের…

আরও পড়ুন