দেশ 

দু’দিনের ভারত সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী! কী কী বিষয়ে আলোচনা?

দু’দিনের ভারত সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আরও কর্মসূচি রয়েছে তাঁর। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের ঘোষণার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছিল, এ বার কি ব্রিটেনে ভারতীয়দের ভিসানীতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টার্মার। তিনি স্পষ্টই জানান, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনও সম্ভাবনা নেই। বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অজিত পওয়ার। তাঁর ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার ইঙ্গিত…

আরও পড়ুন
জেলা 

উত্তরবঙ্গে দুর্যোগে দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ

বিশেষ প্রতিনিধি : অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। জলপাইগুড়ি, ধুপগুড়ি, পানবাড়ি, কুলাপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি ও চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তাঁরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী। এছাড়াও দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ভারত সেবাশ্রম সংঘ সবসময় মানবসেবার আদর্শে বিশ্বাসী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে আমাদের…

আরও পড়ুন
জেলা 

আ.বা.মা.র এক বিশেষ সেমিনার

বিশেষ প্রতিনিধি : ৭ অক্টোবর মঙ্গলবার হুগলির হরিপালের গবাটিতে “বর্তমান পরিস্থিতিতে আমাদের করনীয় কি” বিষয়ে এক সেমিনার হয়ে গেল, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে। উপস্থিত হয়েছিলেন আলেম,উলামা, ইমাম সাহেব, সমাজকর্মি, শিক্ষাবিদ ইত্যাদি সকলে পরিস্থিতির উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন এই আলোচনা চক্রে।বর্তমান সময়ে দেশ জুড়ে হিংসার বাতাবরণ তৈরি করছে আর সাধারণ মানুষ বলি সর্বত্র, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এমন ঘটনা ঘটছে।এস আই আর চালু হবে খুব তাড়াতাড়ী সব সম্প্রদায়ের মানুষ কে কাগজপত্র নাম ঠিকানা বানান সব আগে থেকে ঠিক করে রাখতে হবে তাহলে সমস্যা হবে না। প্রত্যেক কে পাসপোর্ট তৈরি…

আরও পড়ুন
দেশ 

বিহারের এসআইআর নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত সুপ্রিম কোর্টের! কেন এত মানুষের নাম বাদ ? কমিশনকে প্রশ্ন শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : বিহারের এস আই আর নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ৭ই অক্টোবর এই মামলার শুনানিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেছেন কেন এত মানুষের নাম বাদ গেল কেন বাদ গেল তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। একই সঙ্গে মামলাকারী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন শুধু বললে হবেনা নির্দিষ্ট তথ্যমূলক আলোচনা করতে হবে। আগামী ১৪ ই অক্টোবর এ বিষয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে হবে দুই পক্ষকে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি রা খানিকটা বিস্ময় প্রকাশ করে বলেন প্রথমে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ তারপর তিন…

আরও পড়ুন
কলকাতা 

বিবেকানন্দ-রবীন্দ্রনাথের বাংলায় খাদ্যাভ্যাস নিয়ে আক্রমণ? রুখে দাঁড়াবে বাঙালি

বিশেষ প্রতিনিধি : যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছিলেন ধর্মের চেয়ে উৎসব বড়, আর উৎসব মানেই মিলন ও আহারের আনন্দ; যে বাংলায় স্বামী বিবেকানন্দ ধর্মীয় গোঁড়ামিকে রান্নাঘরে সীমাবদ্ধ না রেখে তাকে মানুষের সেবায় উৎসর্গ করতে বলেছিলেন, আজ সেই মণীষীদের বাংলায় দুর্গাপূজার আবহে দুই তরুণীর সামান্য চিকেন রোল খাওয়া নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা দেখে প্রশ্ন জাগে—আমরা কি আমাদের সংস্কৃতির মূল সুরটাই ভুলে যাচ্ছি? সম্প্রতি দুই বাঙালি ইনফ্লুয়েন্সার, হেমশ্রী ভদ্র এবং সন্নতি মিত্র, দুর্গাপূজার সময় তাঁদের খাওয়াদাওয়ার একটি ছবি পোস্ট করেন। আর তারপরেই যেন ধেয়ে আসে আক্রমণের বন্যা। ভারতের অন্যান্য প্রান্তের নবরাত্রির…

আরও পড়ুন
দেশ 

আসন সমঝোতা নিয়ে মহাগাটবন্ধন ও এনডিএ জোটের মধ্যে সংকট তীব্র! চাপের মুখে বিজেপি আরজেডি, পাল্টি খেতে চলেছেন নীতিশ কুমার

বাংলার জনরব ডেস্ক : বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই শাসক এবং বিরোধী গোষ্ঠীগুলির মধ্যে আসন রফা নিয়ে তরজা শুরু হয়েছে। বিশেষ করে এনডিএ জোটের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়েছে বলে জানা গেছে। এতটাই সমস্যা তৈরি হয়েছে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিজেপি আসন রফা নিয়ে সিদ্ধান্ত না নিলে আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ কুমার। বিজেপি-কে ‘বার্তা’ দিয়ে প্রশান্ত কিশোরের দলের সঙ্গে সমঝোতা করার জল্পনা ভাসিয়ে দিল চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। অন্য দিকে, বিরোধী জোটের বড় দল আরজেডি-র উপর আসন নিয়ে চাপ বাড়াতে শুরু করল সিপিআই (এমএল) লিবারেশন এবং…

আরও পড়ুন
কলকাতা 

সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

বাংলার জনরব ডেস্ক : দলের সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্তের দাবি জানাল রাজ্য বিজেপি। এর পাশাপাশি ওই ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তেরা এখনও কেন গ্রেফতার হল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অন্য দিকে, মঙ্গলবার দুপুরে মিরিকের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তাঁরা। রিজিজু, শুভেন্দুর সঙ্গে রয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তাও। খগেনদের উপর হামলার ঘটনার কথা উল্লেখ করে মঙ্গলবার…

আরও পড়ুন
জেলা 

জনতার হাতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

বাংলার জনরব ডেস্ক : জনতার হাতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির হাসপাতালে মালদহ উত্তরের সাংসদকে দেখার পর তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন মমতা। কথা বলেন সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সৌজন্যে খুশি খগেনের পরিবার। তাঁরা জানান, কোথায় আঘাত পেয়েছেন সাংসদ, তার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি চিকিৎসকদের ডেকে কথা বলেন। খগেনের শয্যার পাশে দাঁড়ানো সাংসদ-পুত্রকে মমতা জিজ্ঞাসা করেন, ‘‘ওঁর কি ডায়াবেটিস রয়েছে? ইনসুলিন নেন? ওষুধ খান? টেক কেয়ার…

আরও পড়ুন
দেশ 

প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার পরেও অনুতপ্ত নন আইনজীবী রাকেশ কিশোর

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার পরেও তিনি কোনোভাবেই অনুতপ্ত নন। অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর এমনই মন্তব্য করলেন। প্রধান বিচারপতির দিকে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টার ঘটনায় তাঁকে আটক করেছিল দিল্লি পুলিশ। প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। পুলিশের দাবি, সুপ্রিম কোর্টের তরফে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় এই সিদ্ধান্ত। আইনজীবী রাকেশের মন্তব্য, ‘‘আমি এটা করিনি। ঈশ্বর করেছেন। দেশের প্রধান বিচারপতি সনাতন ধর্মকে অপমান করেছেন। ঈশ্বরের নির্দেশেই যা হওয়ার হয়েছে।’’ সেই ঘটনার পর প্রথম এ বিষয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে প্রধান বিচারপতি বলেন, ‘‘ আইনজীবীকে বলেছি,…

আরও পড়ুন
জেলা 

ভাঙা ঘরবাড়ি-সেতু বানিয়ে দেবে সরকার, হারানো নথিপত্র দ্রুত বানিয়ে দেওয়ার, নির্দেশ মমতার

মিরিকের দুধিয়ায় ১৫ দিনের মধ্যে সেতু তৈরি করে দেওয়া হবে। মঙ্গলবার মিরিকের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দুর্গতদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, প্রথমে আধিকারিকেরা জানিয়েছিলেন এক মাস সময় লাগবে সেতুটি তৈরি করতে। কিন্তু পরে বৈঠক করে স্থির হয়েছে ১৫ দিনের মধ্যেই এটি করে ফেলা হবে। দুর্গতদের আশ্বস্ত করে মমতা বলেন, “যাঁদের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, সেগুলি আমরা দেখে নেব।” এটির জন্য একটি তালিকা তৈরি করার জন্য দার্জিলিঙের জেলাশাসককে নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী আরও জানান, যতদিন দুর্গতরা নিজেদের ঘরে ফিরতে না পারছেন, তত দিন কমিউনিটি কিচেন চালাতে…

আরও পড়ুন