কলকাতা 

শুক্রবার সাত সকালে গুলশান কলোনিতে ভয়াবহ আগুন!

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সকালে ইএম বাইপাস সংলগ্ন গুলশান কলোনির একটি গুদামে ভয়াবহ আগুন লাগে।দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। ঘটনার পরেই এলাকায় গিয়েছে দমকলের কয়েকটি ইঞ্জিন। রঙের গুদামে নানা রাসায়নিক থাকায় সাধারণ জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। জলের সঙ্গে বিশেষ রাসায়নিক মিশিয়ে ব্যবহার করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজে। ঘনবসতিপূর্ণ, ঘিঞ্জি লোকালয়ে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১০টার একটু পরেই আগুন নজরে আসে স্থানীয় বাসিন্দাদের একাংশের। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের ওই রঙের গোডাউনের উপরে এবং…

আরও পড়ুন
কলকাতা 

শর্ত সাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু!

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে সুজয়কৃষ্ণকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল আদালত। জামিনের শর্ত হিসেবে হাই কোর্ট জানিয়েছে, কলকাতার বাইরে বেরোতে পারবেন না সুজয়কৃষ্ণ। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। সপ্তাহে এক দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে সুজয়কৃষ্ণকে। তাঁর মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে। এই মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করতে পারবেন না তিনি। হাই কোর্ট জানিয়েছে, আদালতের এই সব শর্ত না-মানলে সুজয়কৃষ্ণের…

আরও পড়ুন
কলকাতা 

ভায়ের চিকিৎসার নাম করে আখতার আলি স্ত্রীর অ্যাকাউন্টে ঘুষের টাকা নিয়েছিলেন দাবি সিবিআইয়ের

অসুস্থ ভাইয়ের চিকিৎসা ও ঋণের টাকা মেটানোর নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলেন আখতার আলি। আর জি করের আর্থিক দুর্নীতি মামলার চার্জশিটে এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে সিবিআই। একই সঙ্গে চার্জশিটে সিবিআইয়ের দাবি, ‘ঘুষ ও কাটমানি’র যাবতীয় টাকা স্ত্রীর অ্যাকাউন্টেই পাঠাতেন আখতার আলি। আখতারের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে তিনি কাশ্মীরি বেগমের অ্যাকাউন্টে বেশ কয়েক দফায় টাকা পাঠিয়েছেন বলে উল্লেখ করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, এই কাশ্মীরি বেগমই আখতার আলির স্ত্রী। এদিকে, সিবিআইয়ের দাবি, সন্দীপ ঘোষ ও আখতার আলির মধ্যে ছিল অত্যন্ত বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। কিন্তু ‘ক্ল্যাশ’ বা সংঘর্ষ শুরু…

আরও পড়ুন
দেশ 

রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্বস্তিতে মধ্যবিত্ত সমাজ

বাংলার জনরব ডেস্ক :  শুক্রবার সাত সকালেই মধ্যবিত্তদের জন্য সুখবর শোনালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মুদ্রাস্ফীতি কমেছে বলেই রেপো রেট কমানো হয়েছে বলে মত বিশ্লেষকদের। বছরের শেষ মাসে এসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল। অর্থাৎ নতুন রেপো রেট ৫.২৫ শতাংশ। ফলে বাড়ি-গাড়ির ইএমআই কমবে, স্বস্তি পাবেন আমজনতা। দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে শুক্রবার সকালে কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট কমানো হবে। কারণ টাকার দাম পড়লেও…

আরও পড়ুন
জেলা 

এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হত : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR in Bengal) হতে দেবেন না বলে শুরুতে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও শেষমেশ শুরু হয়েছে। গোটা প্রক্রিয়ার প্রথম ধাপও শেষের পথে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা জানালেন, এসআইআর করতে না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হত। বিজেপির এমনই পরিকল্পনা ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ‘চালাকি’ তিনি ধরেও ফেলেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বহরমপুরে মমতার সভা ছিল। সেখানে এসআইআর রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর নিয়ে ভয় পাবেন না। শুধু নিজেদের নথিগুলো জমা দিন। যদি এসআইআর না করতে…

আরও পড়ুন
কলকাতা 

বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে হাইকোর্টে হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান-বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। মামলাটি দায়ের করেন এক আইনজীবী। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। অযোধ্যায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে ওই একই নামের মসজিদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত জানিয়েছেন ভরতপুর কেন্দ্রের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন। এই ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা…

আরও পড়ুন
জেলা 

শেষ পর্যন্ত হুমায়ুনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল, বাইশে ডিসেম্বর নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়কের

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহসিকতার পরিচয় দিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করলেন। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সাংবাদিক বৈঠকে ফিরহাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। মুর্শিদাবাদ জেলার এই দুই নেতা দলের সিদ্ধান্তকে ‘যথার্থ’ বলে ব্যাখ্যা করেছেন। তবে সাসপেনশন সংক্রান্ত কোনও চিঠি তিনি পাননি বলেই…

আরও পড়ুন
দেশ 

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদবৃদ্ধি

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদ আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রাহুলের আবেদন গ্রহণ করে বলেছে যে তারা বিষয়টি বিস্তারিত ভাবে শুনবে। ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল দাবি করেছিলেন যে, সেনার এক প্রাক্তন আধিকারিক তাঁকে জানিয়েছেন, চিন ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে লখনউয়ের আদালতে মানহানির মামলা করেন কেন্দ্রীয় সংস্থা ‘বর্ডার রোড অর্গানাইজ়েশন’ (বিআরও)-এর প্রাক্তন প্রধান উদয়শঙ্কর…

আরও পড়ুন
দেশ 

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ!

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ উঠল। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করে পুলিশ। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল যৌনচক্র। শুধু তা-ই নয়, পুলিশের একটি সূত্রের দাবি, স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চালানো হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে, সেটি শালিনীর স্বামী অরুণ যাদবের নামে নথিবদ্ধ। ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসতেন ওই ফ্ল্যাটে। সেখান থেকে বেশি কিছু আপত্তিজনক জিনিসপত্র, নাম নথিভুক্তকরণের খাতা, মোবাইল ফোন এবং আরও অনেক তথ্য…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

২০২৫ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (IJSO) ভারতের দুটি সোনা চারটি রুপো জয়

নায়ীমুল হক : আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড তরুণদের মধ্যে বিজ্ঞান চেতনা, বিজ্ঞানের ধারণা– সর্বোপরি বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করতে বিশ্বব্যাপী এক অতি উন্নত মানের মর্যাদা সম্পন্ন প্রতিযোগিতা। ১৫ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় যোগ দিয়ে তাদের আগ্রহ, উৎসাহ ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এটি বিশ্বজুড়ে তরুণদের মধ্যে বিজ্ঞান শিক্ষায় আগ্রহ এবং সমস্যা সমাধানের প্রতি কৌতূহল বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞানে তাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান প্রদর্শনের সুযোগ করে দেয়। এ বছরের IJSO পরীক্ষায় অংশগ্রহণের জন্য, অংশগ্রহণকারীকে চারটি ধাপে উত্তীর্ণ হতে হয়েছিল–NSEJS (জুনিয়র…

আরও পড়ুন