নিজেকে মেলে ধরতে নিরলস পরিশ্রমের বিকল্প কিছু নেই, কিশোরমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বললেন গুণীজনরা
বিশেষ প্রতিনিধি : উত্তরবঙ্গের বেস আন-নূর মডেল স্কুল সহ বেশ কয়েকটি আবাসিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শনিবার অনলাইনে আয়োজন করা হয়েছিল বিশেষ এক অনুষ্ঠানের। বিষয় ছিল, বড় হওয়ার আকাঙ্ক্ষা লালন করো ছোট থেকে, তবেই পূরণ হবে স্বপ্ন। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সকলেই জোর দেন নিরলস পরিশ্রমের। অনুশীলনের মাধ্যমে পরিশিলিত হতে পারে যে কোন কাজ। যুগে যুগে বারে বারে তা প্রমাণিত হয়েছে। সফলতার রহস্য লুকিয়ে আছে এখানেই। ক্ষমতা সকলের মধ্যেই আছে, চাই সেই ক্ষমতার যথাযথ বিকাশ সাধন। আর তার জন্য চাই অনুশীলন আর কঠোর পরিশ্রম। শনিবার সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
আরও পড়ুন