দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বাড়বে উত্তরে জানালো হাওয়া অফিস
এই মুহূর্তে ওড়িশার নিম্নচাপটি উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এরফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। তবে উত্তরে বাড়বে বৃষ্টি। প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমলা সর্তকতা। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ, শনিবার সকালে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি। রবিবার কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর…
আরও পড়ুন