কলকাতা 

সাংসদ খগেন মুর্মু ও  শঙ্কর ঘোষের উপর কেন হামলা? এর পেছনে কারা এন আই এ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

সাংসদ খগেন মুর্মু ও  শঙ্কর ঘোষের উপর কেন হামলা? এর নেপথ্যে কাদের হাত ?এনআইএ তদন্ত চেয়ে মামলা কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার মামলা দায়ের করতে চেয়ে আদালতের কাছে আবেদন জানান আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। এরপরেই মামলা দায়ের করার অনুমতি দেয় হাই কোর্ট। আইনজীবীর দাবি, কেন এই ঘটনা তা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে তদন্তের আবেদন জানান তিনি। অন্যদিকে সিবিআই তদন্ত চেয়ে এদিন আরও একটি মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। এফআইআরকারী নিজেই এই মামলা দায়ের করেছেন। যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন।…

আরও পড়ুন
দেশ 

ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয়

ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর বড় ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তবে সেই তালিকায় কোন কোন  বিশ্ববিদ্যালয় থাকবে, তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার মুম্বইয়ে সাক্ষাৎ করেন মোদি এবং স্টার্মার। বুধবার সকালে তাঁর বিমান মুম্বইয়ে অবতরণ করে। এরপর এদিন দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রনায়ক। জানা যাচ্ছে, বৈঠকে বাণিজ্যচুক্তি ছাড়াও দু’দেশের অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ভারত এবং ব্রিটেন দীর্ঘ দিনের বন্ধু। দু’দেশেই গণতন্ত্র, স্বাধীনতা এবং…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা রয়েছে। তার জেরে এখনও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তটি আপাতত শক্তি হারাচ্ছে। ফলে বুধবারের তুলনায় বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার পর্যন্ত দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির…

আরও পড়ুন
কলকাতা 

‘প্রশ্ন ভুল’ মামলার নিষ্পত্তির আগে কেন নয়া নিয়োগপ্রক্রিয়া? প্রাথমিকে ১৩ হাজার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিকের নতুন নিয়োগবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা ‘টেট’-এর প্রশ্নে ‘ভুল’ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন চাকরিপ্রার্থীদের একাংশের। হাই কোর্টের বিচারপতি ওম নারায়ণ রাই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহ থেকেই ওই নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ২০১৭…

আরও পড়ুন
কলকাতা 

এসডিপিআই ঘৃণার বিরুদ্ধে বিচারব্যবস্থার পাশে সর্বদা আছে 

বিশেষ প্রতিনিধি: সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শাফি আজ সুপ্রিম কোর্টের কার্যক্রম চলাকালীন ভারতের প্রধান বিচারপতি (CJI) বি. আর. গাভাইয়ের ওপর অ্যাডভোকেট রাকেশ কিশোরের জুতা নিক্ষেপের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন। এই নিন্দনীয় কর্মকাণ্ড কোনো আকস্মিক উত্তেজনার ফল নয়, বরং এটি ডানপন্থী চক্রের পরিকল্পিত আক্রমণ, যার উদ্দেশ্য বিচারব্যবস্থার স্বাধীনতাকে খর্ব করা এবং আমাদের গণতন্ত্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে দুর্বল করে দেওয়া। ঘটনাটির সূত্রপাত হয়েছিল প্রধান বিচারপতির এক নীতিগত রায় থেকে, যেখানে তিনি খাজুরাহোর একটি মন্দিরে ভগবান বিষ্ণুর প্রতিমা পুনঃস্থাপনের দাবি জানিয়ে করা একটি অযৌক্তিক জনস্বার্থ মামলা (PIL) খারিজ করে দেন।…

আরও পড়ুন
জেলা 

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের এস আই আর সচেতন সভা সন্দেশখালি

জাকির হোসেন মোল্লা সরবেড়িয়া,;   উত্তর ২৪ পরগনার বসিরহাট সাব ডিভিশনের সরবেড়িয়াতে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ডাকে এক এস আই আর সচেতন সবার আয়োজন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বাকিবিল্লাহ সাহেব তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার রাজনীতির নামে সংখ্যালঘুদের বে নাগরিক করার যে পরিকল্পনা করছে তা আমরা কখনো সফল হতে দেব না আমরা চাই এসআইআর হোক কিন্তু সঠিকভাবে হোক এটি সম্প্রীতির ভারত এখানে হিন্দু মুসলিম খৃষ্টান জৈন শিখ এসসি এসটি ওবিসি মাইনোরিটি সকলের ভারত সকলের সমান অধিকার গণতন্ত্র প্রক্রিয়ায় এস আই আর হোক যেন কোন বৈষম্য…

আরও পড়ুন
দেশ 

Supreme Court: ‘এতদিন কী করছিলেন, এত দেরি কেন?’ ফের সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে সিবিআই! আদালতের চাপে অবশেষে দুই পুলিশ কর্তা গ্রেফতার!

সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল মধ্যপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা CBI। পুলিশি হেফাজতে ২৫ বছর বয়সি দেবা পারধির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। অবশেষে সেই নির্দেশের চাপে পড়ে দুই পুলিশ কর্তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ মে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরে দীর্ঘদিন কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছিল না। সেই কারণেই রাজ্য সরকার ও CBI-কে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। অবশেষে গ্রেফতার হলেন ওই দুই পুলিশ কর্তা। তবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন…

আরও পড়ুন
কলকাতা দেশ 

দলীয় পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার পর ত্রিপুরায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল! ‘দরকারে আমিও যাব’, হুঁশিয়ারি মমতার

দলীয় পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার পর ত্রিপুরায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল। তার প্রতিবাদে আগরতলা বিমানবন্দরে তিন ঘণ্টা ধর্না দিলেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ এবং বিরবাহা হাঁসদারা। এই ঘটনার কথা শুনে কলকাতা থেকে হুঁশিয়ারিও দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সে রকম হলে আমিও যাব। দেখি কার কত দম!’’ উত্তরবঙ্গের দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এর পরেই ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তার প্রতিবাদে বুধবার ত্রিপুরায়…

আরও পড়ুন
দেশ 

অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৬ জখম ৮

অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণ। পূর্ব গোদাবরি জেলার বিস্ফোরণে নিহত ছয়, গুরুতর জখম আটজন। জানা গিয়েছে, বাজি বানানোর সময় আগুন লাগে। কারখানার ভেতরে ঠাসা ছিল দাহ্য পদার্থ। এর ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কারখানার ভেতরে কর্মীরা আটকে পড়ায় মৃতের সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। জানা গিয়েছে, কোমারিপেলাম গ্রামে লক্ষ্মী গণপতি বাজি কারখানায় কাজ চলাকালীন হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। কারখানা থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল। দমকলের তরফে জানানো হয়েছে আগুনের…

আরও পড়ুন
কলকাতা 

দাগিদের তালিকা প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : ২০১৬ এর এসএসসিতে যারা অযোগ্য এবং দাগি হিসাবে চিহ্নিত হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তারা তালিকা প্রকাশ করতেই পারে। পরীক্ষার মধ্যে চাপ ছিল তাই দেওয়া যায়নি। এসএসসির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর একের পর এক মামলা হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে। আগের শুনানিতে এসএসসিকে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তা শীর্ষ আদালতের সামনে প্রকাশও করেছিল এসএসসি। তবে সেই তালিকা এবার জনসমক্ষে আনার নির্দেশ দেওয়া হল।…

আরও পড়ুন