বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ সাত পরিযায়ী শ্রমিকের মধ্যে তিনজনের মৃত্যু, এরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা
বাংলার জনরব ডেস্ক : কর্ণাটকের বেঙ্গালুরুতে গত সোমবার রাতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছিলেন যে ৭ জন তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এদের সকলের বাড়ি মুর্শিদাবাদে। এই তিনজন হলেন জাহিদ আলি (৩৫), মিনারুল শেখ (৩২), তাজিবুল শেখ (৩১)! গুরুতর অগ্নিদগ্ধ হয়ে যে সাতজন ভর্তি হয়েছিলেন বেঙ্গালুরুর সিটি মার্কেট এলাকার একটি সরকারি হাসপাতালে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রশাসন সূত্রে খবর, গত সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন মিনারুল শেখ (৩৫), জিয়াবুর শেখ (৩৫), হাসান মণ্ডল (৪২), তাজিবুর শেখ (৩১), নুরজামাল শেখ (২০),…
আরও পড়ুন