উত্তরপ্রদেশে ফের গণধর্ষণের শিকার একাদশ শ্রেণির দলিত পড়ুয়া
উত্তরপ্রদেশে ধর্ষণের সিলসিলা চলছে। এবার ফের নৃশংস গণধর্ষণের শিকার হলেন এক দলিত পড়ুয়া। সে একাদশ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত। ১৬ বছরের ওই কিশোরী শনিবার দুপুরে এক পরিচিতের সঙ্গে বাইকে করে দিদির বাড়ি যাচ্ছিল। পথে বানতারা এলাকার এক আমবাগানের কাছে পেট্রল পাম্পের পাশে তারা কিছুক্ষণ কথা বলার জন্য থামে। সেই সময় পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ তাদের ঘিরে ধরে। কিশোরীর ওই সঙ্গীকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই পাঁচ দুষ্কৃতী তাঁকে হুমকিও দেয়, কাউকে কিছু জানালে মেরে ফেলা হবে। কোনওমতে বাড়িতে ফোন…
আরও পড়ুন