দেশ 

পুলিশের চর বলে বিজেপি কর্মীকে অভিহিত করে খুন করল মাওবাদীরা

বাংলার জনরব ডেস্ক : নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মাওবাদীদের। এই অবস্থায় মরিয়া হয়ে সাধারণ গ্রামবাসীদের হত্যা করতে শুরু করেছে তারা। ‘পুলিশের চর’ বলে দাগিয়ে দিয়ে এবার ছত্তিশগড়ের বিজাপুরে এক বিজেপি কর্মীকে খুন করল মাওবাদীরা। মৃত ওই বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম। তাঁকে হত্যার পর মৃতদেহের পাশে একটি লিফলেট রেখে যায় মাওবাদীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই ঘটনা ঘটেছে বিজাপুরের ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কের। সোমবার রাতে সত্যমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মাওবাদীরা। এরপর রীতিমতো মারধোর করে হত্যা করা হয় ওই ব্যক্তিকে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে সত্যমের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Gen Z আন্দোলনে দেশ ছেড়ে পালালেন আর এক রাষ্ট্রপ্রধান!

বাংলার জনরব ডেস্ক : শ্রীলঙ্কা,বাংলাদেশ ,নেপালের পর এবার জেন জির আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হলেন পূর্ব আফ্রিকার মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। রয়টর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, “সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা প্রেসিডেন্টের দফতরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন।” এদিকে ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে তাঁর দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, জেন জিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। যদিও তাতে…

আরও পড়ুন
জেলা 

ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদের সাগরদিঘী এস এন হাইস্কুল ময়দানে সারা বাংলা ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের উদ্যোগে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল। সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন রাজনীতির ব্যক্তিদের কাছ থেকে আমরা হিন্দু, মুসলিম আর মন্দির, মসজিদের বক্তব্য শুনতে চাই না। আমরা চাই রাজনৈতিক নেতারা মানুষের উন্নয়ন, ইনসাফ ও সুবিচার নিয়ে কথা বলুন। ছাত্রদের উচ্চমানের শিক্ষা ও বেকারদের হাতে কাজের সুযোগ তুলে দিন। তিনি আরো বলেন মুসলমানরা যে ভাত রুটি খান, সেই একই ভাত রুটি হিন্দু ভাইরাও খান। কিন্তু এই নিয়ে সংকীর্ণ রাজনীতি দেশকে পিছনের দিকে নিয়ে…

আরও পড়ুন
দেশ 

‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায়, লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার

‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র দেশে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সংস্থার লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার। পাশাপাশি, সংস্থাটিকে শাটডাউনেরও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সোমবার তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোল্ডরিফ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানি’র লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সংস্থাটি সম্পূর্ণ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রস্তুত করা কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক পদার্থ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশে একের পর এক শিশুমৃত্যুর ঘটনার সঙ্গে নাম জড়ায় ‘বিষাক্ত’ এই কফ সিরাপ ‘কোল্ডরিফ’-এর। তারপরই বিতর্ক…

আরও পড়ুন
জেলা 

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত পরিবারদের হোম গার্ডের চাকরি দিলেন মমতা, নষ্ট হয়ে যাওয়া নথি তৈরি করে দেবে সরকার জানালেন মুখ্যমন্ত্রী

কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে, তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য। বিপর্যয়ের পরদিনই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গ যান তিনি। ওইদিনই হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি।…

আরও পড়ুন
জেলা 

দুর্গাপুর কাণ্ডে সব অভিযুক্তকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করল পুলিশ

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ‘গণধর্ষণ’ কাণ্ডে কিনারা করতে পুলিশি সক্রিয়তা আরও বেড়েছে। একদিন পরপর দুই অভিযুক্তকে জালে আনল পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে সোমবার শেষ অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার নাম সফিকুল শেখ। এই ঘটনায় তাকেই মূল অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা। আজ দুই ধৃতকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সব অভিযুক্ত গ্রেফতার হওয়ায় দ্রুত কিনারার আশা দেখা দিল। রবিবার রাত থেকে সোমবার সকাল। মাত্র কয়েকঘণ্টার মধ্যে পরপর পুলিশের হাতে গ্রেফতার দুর্গাপুর কাণ্ডে শেষ দুই অভিযুক্ত। জানা গিয়েছে, রবিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা…

আরও পড়ুন
কলকাতা 

সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণকাণ্ডের দিন ডিউটিতে থাকা নিরাপত্তার রক্ষীকে জামিন দিল আদালত

বাংলার জনরব ডেস্ক : কসবার ধর্ষণের ঘটনায় সাউথ ক্যালকাটা ল কলেজের সেই নিরাপত্তারক্ষীকে জামিন দিল আলিপুর আদালত। গ্রেফতারির ১০৭ দিনের মাথায় ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিলেন বিচারক। যদিও পুলিশ তাঁর জামিনের বিরোধিতা করেছিল। তবে বিচারক ৫৫ বছর বয়সি ওই নিরাপত্তারক্ষীর জামিন মঞ্জুর করেন। সোমবার আলিপুর আদালতে ওই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। তিনি জানান, তাঁর মক্কেল কোনও ভাবেই ওই ধর্ষণকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। নির্যাতিতা যে জবানবন্দি দিয়েছিলেন, সেখানেও ওই নিরাপত্তারক্ষীর সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। যদিও সরকারি আইনজীবী সেই যুক্তি…

আরও পড়ুন
জেলা 

মেরিটকেয়ার মিশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির 

বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বারাগোহাল গ্রামে মেরিটকেয়ার মিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ১২ অক্টোবর, রবিবার আয়োজিত এই শিবিরটি ছিল মিশনের দশম বর্ষের জনসেবামূলক উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আয়োজিত এই শিবিরে প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে তাঁদের চক্ষু পরীক্ষার সুযোগ পেলেন। গ্রামীণ এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়াই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে, শিবিরে অংশগ্রহণকারী সকল রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং স্বল্প মূল্যে চশমা প্রদান করা হয়। এই সেবামূলক শিবিরে রোগীদের চিকিৎসা প্রদান…

আরও পড়ুন
কলকাতা দেশ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও যাতে সময়সীমা বেঁধে দেওয়া হল, তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার তাঁদের আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। মামলাকারী ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের আর্জি ছিল, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। শিক্ষক নিয়োগের মতো এ ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তাঁরা।…

আরও পড়ুন
জেলা 

বঙ্গ বিজেপিতে বড় অসন্তোষ! গোষ্ঠী কোন্দলে গনইস্তফা মন্ডল সভাপতিসহ একাধিক নেতার!

বাংলার জনরব ডেস্ক : উওর মালদহ জেলার সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেছেন একাধিক নেতা। এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মন্ডল সভাপতিসহ একাধিক পদাধিকারী মালদহের রতুয়া এলাকায় এই ঘটনায় চরম অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। জানা গেছে,নব নিযুক্ত মণ্ডল কমিটি নিয়ে চরম অসন্তোষ। দলের উত্তর মালদহ সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মণ্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদহের রতুয়া বিধানসভার ৪নং মণ্ডল কমিটি…

আরও পড়ুন