কলকাতা 

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ক্ষমতায় আসবে না দাবি প্রশান্ত কিশোরের

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘পরাজয়’ হবে এনডিএ-র এই দাবি করলেন জন সুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। তিনি আরও মনে করেন নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টি আসন জিততেও চাপে পড়বে। তাঁর কথায়, ‘‘বিহার থেকে বিদায় নেবে এনডিএ। মুখ্যমন্ত্রী হিসাবে আর ফিরে আসবেন না নীতীশ কুমার।’’ কেন এনডিএ-র জেতার সম্ভাবনা নেই বলে মনে করছেন পিকে? তাঁর দাবি, ‘‘জেডিইউ-র ভবিষ্যৎ কী হবে, তা বোঝার জন্য আপনাকে এক জন বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। গত বিধানসভা ভোটে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক দিন আগেই চিরাগ পাসোয়ান বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নীতীশের দলের প্রার্থীদের বিরুদ্ধেই প্রার্থী দিয়েছিল চিরাগের…

আরও পড়ুন
দেশ 

জন সুরাজ পার্টি- র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না!

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর। তিনি নিজেই এই ঘোষণা করেছেন ! জন সুরাজ পার্টি-র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, এ বারের ভোটে তিনি লড়ছেন না। তবে তাঁর দল লড়াই করবে। কেন তিনি ভোটে লড়ছেন না, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন পিকে। তাঁর দাবি, ভোটে না-দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান। মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি তাদের প্রার্থিতালিকা ঘোষণা করে। সেই তালিকায় নাম ছিল না পিকে-র। নির্বাচনের আবহে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর বনাম আরজেডি নেতা তেজস্বী যাদবের লড়াইয়ে জল্পনা শুরু হয়। প্রশান্ত নিজেই দাবি করেছিলেন, তিনি লড়লে…

আরও পড়ুন
দেশ 

রাজস্থানে এসি বাসে আগুন, ঝলসে মৃত ২০

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের  জৈসলমের থেকে জোধপুর যাওয়ার পথে আচমকা আগুন ধরে যায় চলন্ত এসি বাসে। বাসের ভিতরেই ঝলসে মারা যায় ২০ জন। কোনও মতে প্রাণে বাঁচেন বাকিরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা অর্থসাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু কী ভাবে হঠাৎ আগুন লেগে গেল বাসে? কেন বেরোতে পারলেন না এত জন যাত্রী? দুর্ঘটনার পর দিনও তদন্তকারীদের ভাবাচ্ছে এমনই নানা প্রশ্ন। পুলিশ জানিয়েছে, মাত্র পাঁচ দিন আগেই বাসটি কেনা হয়েছিল। মঙ্গলবার বিকেলে জোধপুর যাচ্ছিল বাসটি। চালক ছাড়াও তাতে সওয়ার ছিলেন ৫৭ জন।…

আরও পড়ুন
কলকাতা 

মানুষকে বেনাগরিক করার ষড়যন্ত্র রুখতে হবে : কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ সা. লেখার জন্য মুসলিম ধর্মালম্বীদের গ্রেফতার করার প্রতিবাদে এবং এস আই আর এর বিরুদ্ধে সন্দেশখালীর সরবেড়িয়া বাজারে এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা কামরুজ্জামান। তিনি উত্তরপ্রদেশে মাওলানা সাহেবদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে যোগী সরকারের নক্করজনক পদক্ষেপকে আইনি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন একজন বিশ্ব মনীষীর কথা বিশ্বনবী হযরত মুহাম্মদ এর উপর আস্থা রাখা বা ভালোবাসা এটা কি অপরাধ?…

আরও পড়ুন
কলকাতা 

প্রধান বিচারপতির হেনস্তা! প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লো কলকাতায়

এম এম আব্দুর রহমান : দেশের প্রধান বিচারপতি লক্ষ্য করে শীর্ষ আদালতের অভ্যন্তরে এক আইনজীবীর জুতো ছোড়ার ঘটনায় প্রতিবাদে উত্তাল হলো রাজধানী কলকাতা। গত ৬ই অক্টোবর প্রধান বিচারপতি ড. বি আর গাভাইকে লক্ষ্য করে রাকেশ কিশোর নামে এক আইনজীবীর জুতো ছুড়েছিলেন। যা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক কালো অধ্যায়। গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ বিচারালয়ের পবিত্রতা ও মর্যাদা রক্ষার দাবিতে এই নজিরবিহীন আদালত অবমাননার প্রতিবাদে ১২ অক্টোবর রবিবার বিকেলে উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের আহ্বানে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এক বিশাল প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। এই…

আরও পড়ুন
দেশ 

অন্ধ্রপ্রদেশের তৈরি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এআই হাব!

বাংলার জনরব ডেস্ক : অন্ধ্রপ্রদেশের ভারতের প্রথম এ আই হাব তৈরি করতে চলেছে গুগল। সংস্থার সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারতের বাজারে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। গুগলের এআই হাবের আওতায় গিগাওয়াট-স্কেলের কম্পিউট ক্ষমতা, আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে। এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কাছে শিল্প-নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে, এআই উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিতে এর ব্যাপক প্রভাব পড়বে। এআই ডেটা সেন্টার ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের…

আরও পড়ুন
জেলা 

শিশু মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এগরায়, আক্রান্ত পুলিশকর্মী

বাংলার জনরব ডেস্ক : শিশুমৃত্যুতে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের এগরায় (Child Death Protest)। এরপর ঘটনার স্থলে পুলিশ পৌঁছালে এবং অশান্ত জনতাকে শান্ত করার চেষ্টা করলে পুলিশকেই মারধর করা হয় বলে অভিযোগ। একজন পুলিশকর্মীকে ঘিরে ধরে চড়-থাপ্পড় মারা হয়, এমনকি ছিঁড়ে দেওয়া হয় উর্দি। জানা গেছে, সাত দিন আগে জ্বরে আক্রান্ত শিশুকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবার। এদিন ভোরে তার মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসকেরা গুরুত্ব দেয়নি। বিনা চিকিৎসায় কোলের শিশুটির মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়। কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের ওপর চড়াও…

আরও পড়ুন
দেশ 

ছ’বছর পর রাজিব কুমারের কথা মনে পড়লো কেন সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সাধারণত ভোটের আগেই বিভিন্ন রাজনৈতিক নেতাদের এবং রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ আমলাদেরকে নিশানা করে থাকেন। আমরা জানি বেশ কয়েক বছর আগে কলকাতা পুলিশ কমিশনার রাজিব কুমারের বিরুদ্ধে হঠাৎ করতে সিবিআই সক্রিয় হয়ে ওঠে। সেই সময় ছিল ভোটের বাজার। তারপর ভোট মিটে যেতেই রাজিব কুমারের বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তারপর সময়ের বিচারে রাজিব কুমার তার গ্রেফতারি বিরুদ্ধে আগাম জামিনের আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের। বর্তমানে রাজিব কুমার রাজ্য পুলিশের ডিজিপি। বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই এই রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবার নতুন করে…

আরও পড়ুন
দেশ 

পুলিশের চর বলে বিজেপি কর্মীকে অভিহিত করে খুন করল মাওবাদীরা

বাংলার জনরব ডেস্ক : নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে মাওবাদীদের। এই অবস্থায় মরিয়া হয়ে সাধারণ গ্রামবাসীদের হত্যা করতে শুরু করেছে তারা। ‘পুলিশের চর’ বলে দাগিয়ে দিয়ে এবার ছত্তিশগড়ের বিজাপুরে এক বিজেপি কর্মীকে খুন করল মাওবাদীরা। মৃত ওই বিজেপি কর্মীর নাম সত্যম পুনেম। তাঁকে হত্যার পর মৃতদেহের পাশে একটি লিফলেট রেখে যায় মাওবাদীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ এই ঘটনা ঘটেছে বিজাপুরের ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্কের। সোমবার রাতে সত্যমকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মাওবাদীরা। এরপর রীতিমতো মারধোর করে হত্যা করা হয় ওই ব্যক্তিকে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে সত্যমের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Gen Z আন্দোলনে দেশ ছেড়ে পালালেন আর এক রাষ্ট্রপ্রধান!

বাংলার জনরব ডেস্ক : শ্রীলঙ্কা,বাংলাদেশ ,নেপালের পর এবার জেন জির আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হলেন পূর্ব আফ্রিকার মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। রয়টর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানিয়েছেন, “সোমবার গোপনে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। আমরা প্রেসিডেন্টের দফতরের কর্মীদের থেকে নিশ্চিতভাবে জেনেছি তিনি দেশ ছেড়েছেন।” এদিকে ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার ভিত্তিতে ফরাসি সামরিক বিমানে করে অ্যান্ড্রেকে তাঁর দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, জেন জিকে সন্তুষ্ট করতে দিন দশেক আগে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। যদিও তাতে…

আরও পড়ুন