যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত
বাংলার জনরব ডেস্ক : যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ঘটনার পরেই শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে এদিন যখন আদালতে শতদ্রুকে তোলা হচ্ছে, সেই সময় বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এমনকী জুতো হাতে বিক্ষোভ দেখানো হয়। যা নিয়ে আদালতের বাইরে তীব্র উত্তেজনা তৈরি হয়।
Advertisement


