জেলা 

পানিহাটির প্রদীপ করের পর এস আই আর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা উত্তরবঙ্গের খাইরুলের! নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের

বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের কারণে আত্মহত্যা করেছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ সে কথাই বলা ছিল বলে পুলিশের দাবি। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার কোচবিহারেও এক জন আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর আতঙ্কে! পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তা নিয়ে আতঙ্কে ছিলেন বছর ষাটের ওই বৃদ্ধ। কোচবিহারের ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পানিহাটির প্রদীপের বাড়ি গিয়েছিলেন তাঁর পরিবারের…

আরও পড়ুন
দেশ 

আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করতে চলেছে আওয়ামী লীগ জানালেন হাসিনা

বাংলার জনরব ডেস্ক : আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন বয়কট করতে চলেছে আওয়ামী লীগ। বুধবার সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে উষ্মাপ্রকাশ করেন হাসিনা। জানান যে, আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় শামিল হবেন না। বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়েও মুখ খুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। জানিয়েছেন, যে দলের নেতৃত্বেই বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হোক, সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি না-দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না। রয়টার্স জানিয়েছে, আপাতত ভারতেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, “বাংলাদেশের…

আরও পড়ুন
জেলা 

বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নদীতে ‘ঝাঁপ দিয়ে আত্মঘাতী’ যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষে পড়াশোনা করছিল। মঙ্গলবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ওই যুবক। সংবাদে প্রকাশ মৃতের নাম সোহম পাত্র। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করত। তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার বাবার নাম দীপককুমার পাত্র, মা মল্লিকা পাত্র। তাঁদের বাড়ি বাঁকুড়া থানা এলাকায়। মঙ্গলবার রাতে হাওড়া-আদ্রা রানি শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিলেন সোহম। সঙ্গে ছিলেন তাঁর মা। খড়্গপুর জিআরপি সূত্রে খবর, কাঁসাই হল্ট এবং মেদিনীপুর স্টেশনের মাঝে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন ওই পড়ুয়া। রাতে…

আরও পড়ুন
কলকাতা 

ইডির হানায় কলকাতার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

বাংলার জনরব ডেস্ক : পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ফের শহরে হানা দিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা ও গয়না। বুধবার সকালে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, সেখান থেকে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চলছে টাকা গোনার পর্ব। কী ভাবে এত নগদ টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে এল, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির…

আরও পড়ুন
কলকাতা 

পার্ক স্ট্রিটের হোটেলে হত্যা: ভিন্‌রাজ্য থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বাংলার জনরব ডেস্ক : পার্ক স্ট্রিটের হোটেলে দেহ উদ্ধারের ঘটনার চার দিন পর ওড়িশা থেকে ধরা পড়লেন দুই অভিযুক্ত। টানা তল্লাশির পর বুধবার তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন দুই যুবক। ধৃতদের নাম শক্তিকান্ত বেহার এবং সন্তোষ বেহার। লালবাজারের গুন্ডাদমন শাখার আধিকারিকদের হাতে ধরা পড়েছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল কি না, কত দিন ধরে তাঁরা একে অপরকে চিনতেন, খুনের নেপথ্যে কোন কারণ— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ওই…

আরও পড়ুন
কলকাতা 

বুধবার সাত সকালে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগে। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ, বুধবার সকাল সাড়ে পাঁচটা-পৌনে ছ’টা নাগাদ ঢাকুরিয়ার ওই ব্যাঙ্কে আগুন দেখা যায়। সকালে ওই ব্যাঙ্ক বন্ধই ছিল। ব্যাঙ্কের ভিতর কোনও কর্মী, নিরাপত্তারক্ষীও ছিলেন না বলে খবর। স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে ধোয়া বার হতে দেখেন। দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে ওই আগুন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, ক্ষয়ক্ষতির কোন খবর নেই!

বাংলার জনরব ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প। কয়েক সপ্তাহ আগেই এই ভূমিকম্প হয়েছিল আবারো জোরালো কম্পন দেখা দিল রাষ্ট্রের এই দেশটিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। যদিও আশার কথা এই যে ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। শুরুতে কম্পনের জেরে সুনামির আশঙ্কা করা হয়েছে। যে আশঙ্কা খারিজ করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে। ভূতাত্ত্বিক গবেষণাকেন্দ্র ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস’ (জিএফজেড) জানিয়েছে, এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বান্দা এলাকার সমুদ্রতল থেকে ১৩৭ কিলোমিটার (৮৫ মাইল) গভীরে। বিশেষজ্ঞদের তরফে জানা যায়, ভূমিকম্পের দিক থেকে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” এর পাশে অবস্থিত…

আরও পড়ুন
কলকাতা দেশ 

ল্যান্ডফলের পর তান্ডব চালিয়ে দুর্বল হল ঘূর্ণিঝড় মন্থা! প্রভাব পড়েছে বাংলায়

তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মন্থার প্রভাব পড়েছে বাংলাতেও। এখানে ঝড় না হলেও বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। মন্থার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের মৃত্যুর কথাও জানা গিয়েছে। প্রবল ঝড়বৃষ্টির প্রকোপে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, যত স্থলপথ দিয়ে এগোচ্ছে, ততই শক্তি হারাচ্ছে। এবং এখনও পর্যন্ত তার আচরণ পূর্বাভাস মেনেই হচ্ছে। পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী তীরবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইছে। নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচন কমিশনের ভোটার তালিকা ‘শুদ্ধিকরণ অভিযান’– ভোটাধিকার হরণ করার বিপজ্জনক পদক্ষেপ : মোহাম্মদ শফি

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শফি ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তথাকথিত “বিশেষ নিবিড় সংশোধন” (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন। এই প্রক্রিয়াটি আগামী ৪ নভেম্বর থেকে ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়ার কথা। নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী, এই পদক্ষেপের উদ্দেশ্য নাকি মৃত ও পুনরাবৃত্ত ভোটার নাম অপসারণ করে ভোটার তালিকাকে “ত্রুটিমুক্ত” করা। কিন্তু বাস্তবে এটি একটি রাজনৈতিকভাবে প্রভাবিত প্রচেষ্টা, যার মাধ্যমে ভোটার তালিকা কারসাজি করে দেশের লক্ষ লক্ষ প্রান্তিক নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত…

আরও পড়ুন
কলকাতা 

বাইপাসের এক নাইট ক্লাবে যৌন হেনস্থার শিকার তিলজলার মহিলা! তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : ২৬ অক্টোবর রবিবার রাতে কলকাতার এক হোটেলের নৈশ ক্লাবে এক যুবতীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ওই দিন স্বামীর সঙ্গে বাইপাসের ধারে একটি হোটেলের নৈশ ক্লাবে গিয়েছিলেন নির্যাতিতা যুবতী। অভিযোগ, সেখানে তাঁর শ্লীলতাহানি করেন নাসির খান ও তাঁর এক সঙ্গী জুনায়েদ খান। এর পরেই বিধাননগর দক্ষিণ থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী তিলজলার বাসিন্দা। অভিযোগে মহিলা পুলিশকে জানিয়েছেন, এই নাসিরই পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওই যুবতী নাসিরের পূর্বপরিচিত ছিলেন কি না, কী ঘটেছিল সে…

আরও পড়ুন