হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট এসআইআর শুনানিতে নথি হিসেবে গ্রহণযোগ্য নয় জানিয়ে দিল নির্বাচন কমিশন
হাই কোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলায় এসআইআরের নথি হিসাবে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্যতা পাবে কি না, জাতীয় নির্বাচন কমিশনকে সেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এরপরেই এহেন নির্দেশ কমিশনের। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, যেসব ওবিসি সার্টিফিকেট ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দেওয়া হয়েছিল এবং হাই কোর্টের নির্দেশে যেগুলি বাতিল…
আরও পড়ুন