আন্তর্জাতিক 

মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২৬, আহত ১১

বাংলার জনরব ডেস্ক : মেক্সিকোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারা প্রত্যেকেই শিশু। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার বিকেলে মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের একটি জনপ্রিয় সুপারমার্কেটে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। জানা গিয়েছে, ঘটনার সময় সুপারমার্কেটের ভিতর ছিলেন বহু মানুষ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। বিস্ফোরণ জেরে হইচই পড়ে যায় এলাকাতেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো একটি ভিডিও বার্তায় প্রথম…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার রাত থেকেই নামবে পারদ! ফের নিম্নচাপের আশঙ্কা!

আজ, রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে! এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই-তিন দিনে কমবে তাপমাত্রা। তবে এখনই শীত এসেছে গিয়েছে তা ভাবলে ভুল হবে। বুধবার থেকে উপকূলবর্তী জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকূটিও। অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তন হবে। তবে বেশিরভাগ জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যু-সহ দুয়েক পশলা বৃষ্টিও হতে পারে। সোম ও মঙ্গলবার দক্ষিণের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। এই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়ে হাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ফলে সপ্তাহের মাঝে উপকূলবর্তী জেলাগুলির বায়ুমণ্ডলে বাড়বে…

আরও পড়ুন
দেশ 

বিরোধী দলের জনপ্রিয় নেতা খুনের আভিযোগে গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিং

বাংলার জনরব ডেস্ক : এক সপ্তাহ আগে লালু প্রসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত দুলাল চন্দ্র যাদব এক ভোট প্রচার অনুষ্ঠানে গিয়ে খুন হয়নি। তাকে গুলি চালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ হয়ে উঠেছে। আর এই গুলি চালানোর পেছনে খোদ বিহারের মোকামা কেন্দ্রের জনতা দল ইউনাইটেডের প্রার্থী অনন্ত সিং রয়েছে বলে অভিযোগ। তাই এক সপ্তাহ পরে এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রবিবার সকালে গ্রেফতার হলেন জনতা দল ইউনাইটেড মোকামা কেন্দ্রের প্রার্থী অনন্ত সিংকে গ্রেফতার করেছে পুলিশ। পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন মোকামার জেডি(ইউ) প্রার্থী এবং বর্তমান বিধায়ক…

আরও পড়ুন
জেলা 

রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উলুবেড়িয়ায়,মৃত ১,আহত ২

রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উলুবেড়িয়ায়। মুম্বই রোডের পানপুর মোড়ে ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু মহিলার। গুরুতর জখম মৃতার স্বামী ও মেয়ে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। ঘটনায় যানজট তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সীমা দত্ত। বয়স ৩৮। তিনি ঝাড়গ্রামের সাঁকরাইলের বাসিন্দা। থাকতেন হাওড়া লিলুয়ায়। এদিন সকালে স্বামী মাধব দত্ত ও মেয়ের সঙ্গে বাইকে চেপে ঝাড়গ্রাম যাচ্ছিলেন। মুম্বই রোড ধরেন তাঁরা। উলুবেড়িয়ার পানমোড়ের কাছে একটি ডাম্পার তীব্র গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মাধববাবুর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গুজরাটের উদ্যোগপতির বিরুদ্ধে সাড়ে চার হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগে আমেরিকায় মামলা

মাত্র দু’বছর আগের কথা। এক ভারতীয় উদ্যোগপতির নাম ঢুকে পড়েছিল বিশ্বের টেলিকম দুনিয়ার শ্রেষ্ঠ ১০০ নেতাদের তালিকায়! তিনি বঙ্কিম ব্রহ্মভাট। গুজরাটের এই উদ্যোগপতির বিরুদ্ধেই এবার উঠল ৫০ কোটি ডলার প্রতারণার অভিযোগ। মার্কিন সংস্থা ব্রডব্যান্ড টেলিকম ও ব্রিজভয়েসের সিইওর বিরুদ্ধে অভিযোগ, তিনি জাল ইনভয়েস তৈরি করে ঋণ পেতে তাঁর সংস্থাগুলিকে ব্যবহার করেছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজিং সংস্থা ব্ল্যাকরকের। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়ালস্ট্রিট জার্নালে’ প্রকাশিত এক যে ঋণদাতারা আগস্ট মাসেই একটি মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ, ঋণের জন্য জামানত হিসাবে অস্তিত্বহীন কর-উৎসের তালিকা পেশ করে বিভ্রান্ত করেছেন। সম্মিলিতভাবে…

আরও পড়ুন
কলকাতা 

নজরুল মঞ্চে বিএলওদের প্রশিক্ষণে নজরুল মঞ্চে নজিরবিহীন বিক্ষোভ

রাজ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে সপ্তাহের প্রথমেই। এই মুহূর্তে চলছে ব্লক লেভেল অফিসার বা বিএলও-দের প্রশিক্ষণ পর্ব। আর এই প্রশিক্ষণ ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি হয়ে উঠল কলকাতা-সহ একাধিক জেলায়। তার মূল কারণ, বিএলও-র প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন দফতরের সরকারি কর্মীদের একাধিক দাবিদাওয়া। শিক্ষকদের দাবি, তাঁদের বিএলএও-র দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এই সময়ের মধ্যে তাঁদের স্কুল রেজিস্ট্রারে ‘অনুপস্থিত’ দেখানো হবে। তাতেই ঘোরতর আপত্তি শিক্ষকদের। তাঁদের স্পষ্ট দাবি, অনুপস্থিত নয়, বিএলও-র কাজে যোগ দিলে তাঁদের ‘অন ডিউটি’ হিসেবেই চিহ্নিত করতে হবে। আরও দাবি, ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও বিএলও-দের কেন্দ্রীয়…

আরও পড়ুন
কলকাতা 

এস আই আর ষড়যন্ত্রের অংশ দাবি করে মঙ্গলবারে কলকাতায় মহা মিছিল করছেন মমতার অভিষেক!

বাংলার জনরব ডেস্ক : এস আই আর এর বিরুদ্ধে রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এস আই আর আসলে বিজেপি ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তুলে রাজ্যের শাসকদল পথে নামার সঙ্গে সঙ্গে এই রাজ্যে বিধানসভার দামামা বেজে গেল বলে মনে করা হচ্ছে। জানা গেছে ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এসআইআর শুরু হচ্ছে বাড়ি বাড়ি বিএলওরা যাবেন ফরম দিতে। আর ওই দিনই কলকাতায় মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর দেড়টা নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা-অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ,…

আরও পড়ুন
জেলা 

এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন মমতা বালা ঠাকুর!

বাংলার জনরব ডেস্ক : এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে। এই আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। মতুয়া সম্প্রদায়ের কোনও ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এই জোরালো দাবি তোলা হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ওই আমরণ অনশন শুরু হবে বলে জানানো হয়েছে। ১২টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এসআইআরের কাজ শুরু করবেন। ওই দিনই এসআইআরের প্রতিবাদের পথে নামছেন তৃণমূল সুপ্রিমো…

আরও পড়ুন
কলকাতা 

বিএলওদের হুমকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

বিহারের উদাহরণ টেনে রাজ্যের বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই সংক্রান্ত ভিডিয়ো দেখিয়ে এ বার নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ব্যাখ্যা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখেছেন। অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে আর কেউ যাতে আগামী দিনে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত কোনও সরকারি কর্মীকে ভয় দেখাতে না-পারেন, তা নিশ্চিত করতেও বলা হয়েছে। কমিশনকে দেওয়া চিঠিতে অরূপ লিখেছেন, ‘‘আমাদের ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব যে সমস্ত সরকারি কর্মীকে…

আরও পড়ুন
দেশ 

অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু!

বিশেষ প্রতিনিধি : একাদশীর ভিড়ে অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্টের পরিস্থিতি। অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি, অন্তত ৯ থেকে ১০ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। কী থেকে হুড়োহুড়ি শুরু হল, কেন এই বিপর্যয়, এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, একাদশীর পুজো দিতে একই সময়ে এত বেশি সংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন যে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি শুরু হয়। অন্ধ্রপ্রদেশের…

আরও পড়ুন