বারুইপুরের বিশাল জনসভা থেকে নির্বাচন কমিশনকে তোপ! অভিষেকের! তালিকায় মৃতদের হাঁটালেন রাম্পে
বাংলার জনরব ডেস্ক : ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন অর্থাৎ দুসরা জানুয়ারি থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন,দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থেকে বিধানসভা নির্বাচনের নতুন প্রচার কর্মসূচি শুরু করলেন অভিষেক৷ যতই করো হামলা আবার জিতবে বাংলা নামে সেই প্রচার কর্মসূচির মঞ্চ নির্মাণেও রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে শাসক দল৷ আর এই সভা মঞ্চ থেকে নির্বাচন কমিশনের এস আই আরের খসড়া তালিকা তে ওই জেলায় যে সমস্ত ব্যক্তিদের মৃত হিসাবে দেখানো হয়েছে অথচ তারা জীবিত রয়েছে তাদেরকে সামনে আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে সামনে এনে উপস্থিত জনতাকে বলেন আপনারা এদেরকে জীবিত দেখতে পেলেও আসলে এসআইআর বা নির্বাচন কমিশন বা জ্ঞানেশ কুমার এদের প্রত্যেককে মৃত বলেছে। এরা কোন ভূত হয়ে আমাদের রেম্পে হাঁটছেন।
বারুইপুরের সভা থেকেও এসআইআর নিয়ে সরব হন অভিষেক৷ নিজের বক্তব্যের মাঝেই দুই পুরুষ এবং এক মহিলাকে মঞ্চে হাজির করান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেক দাবি করেন, এসআইআর-এ এই তিন জন ব্যক্তিকেই মৃত হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ ফলে খসড়া ভোটার তালিকা থেকে মেটিয়াবুরুজের দু জন এবং কাকদ্বীপের বাসিন্দা একজনের নাম বাদ গিয়েছে৷

তিন জনকে র্যাম্পে নিয়ে আসার আগে অভিষেক বলেন, ‘এই র্যাম্প তৈরি করেছি তিন জন ভূতকে হাঁটাব বলে৷ কোনও দিন মৃত ব্যক্তিদের কোনও দিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? আপনারা এজের দেখতে পেলেও নির্বাচন কমিশন দেখতে পারছে না৷ বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তার জন্য এদের মৃত দেখিয়ে দিয়েছে৷ তৃণমূল যতদিন আছে কারও মৌলিক অধিকার কাড়তে দেব না৷’ অভিষেক দাবি করেন, শুধু দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই এই ধরনের ২৪ জন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা জীবিত থাকলেও এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে৷
তৃণমূল সূত্রে খবর, যে তিনজনকে আজ বারুইপুরের সভায় হাজির করান অভিষেক, তাঁদের মধ্যে মণিরুল মোল্লা এবং মায়া দাস মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা৷ হরেকৃষ্ণ গিরি কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের নামখানার বাসিন্দা৷ তিন জনকেই মৃত বলে ঘোষণা করে খসড়া ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷

