দেশ 

ক্ষমতায় এলে মহিলাদের ৩০০০০ টাকা আর্থিক সাহায্য দেবেন ঘোষণা তেজস্বীর

বাংলার জনরব ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের ঠিক আগে আবারো বড় ঘোষণা করলেন আরজেডি নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁরা ক্ষমতায় এলে মহিলাদের বছরে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর ঘোষণা, আগামী বছর মকরসংক্রান্তির দিন (১৪ জানুয়ারি) ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে। মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থসাহায্য…

আরও পড়ুন
কলকাতা 

নিরব সমাজসেবক আফতাব উদ্দিন সরকার 

সংবাদদাতা বাংলার জনরব: ধর্মনিরপেক্ষ, উদার মানসিকতার নিরব সমাজসেবক প্রয়াত আফতাব উদ্দিন সরকারের এক ভাবগম্ভীর স্মরণসভা অনুষ্ঠিত হয় কলকাতা বীরেশ গুহ স্ট্রিট এ অবস্থিত হুমায়ুন কবির ইনস্টিটিউটে গত ২ নভেম্বর ২০২৫ সন্ধ্যায়। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ বার্ধক্যজনিত কারণে কলকাতার বেলভিউ নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। নিউজ পোর্টাল বাংলার জনরব আয়োজিত এই‌ স্মরণসভায় বাস্তববাদী সেখ আফতাব উদ্দিন সরকারের বর্ণময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত গুণমুগ্ধরা। বিশেষ করে সমস্যা জর্জরিত পিতার সংসারের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে গিয়ে মাঝপথে জলাঞ্জলি দিয়েছিলেন ডাক্তারি পড়ার স্বপ্ন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিতে…

আরও পড়ুন
কলকাতা 

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে, থিম আর্জেন্টিনা

স্মৃতি সামন্ত, কলকাতা : আর্জেন্টিনাকে ফোকাস করে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৯তম বইমেলার উদ্বোধন হবে ২২ জানুয়ারি ২০২৬, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, স্থান সল্টলেক। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী; উপস্থিত থাকবেন দেশ–বিদেশের বিশিষ্ট সাহিত্যিক ও অতিথিবৃন্দ। গিল্ড কৃতজ্ঞতা জানিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সহযোগী সংস্থাকে প্রাঙ্গণের উন্নয়ন ও আয়োজনে সমর্থনের জন্য। ২০২৫ সালের মেলায় ২৭ লক্ষ দর্শক এসেছিলেন, বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার বই। নতুন প্রকাশকদের আগ্রহ সত্ত্বেও স্থান সংকীর্ণতার কারণে এবার স্টলের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। এই প্রথম ফোকাল…

আরও পড়ুন
জেলা 

স্কুলের হস্টেলের ঘর থেকে উদ্ধার  নবম শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ, উত্তেজনা পুরুলিয়ায়

বাংলার জনরব ডেস্ক : স্কুলের হস্টেলের ঘর থেকে উদ্ধার  নবম শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার কেন্দা থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কেন্দা থানা এলাকার রামকৃষ্ণ সারদা মন্দির নামে ওই স্কুলের হস্টেলের ১২ নম্বর ঘর থেকে রবিবার রাতে শম্ভু কুম্ভকার নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, গত শনিবার ওই স্কুলের এক শিক্ষক মারধর করেন শম্ভুকে। তাদের অনুমান, সেই কারণে আত্মহত্যা করে থাকতে পারে ওই ছাত্র! যদিও কী ভাবে শম্ভুর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের দাবি, রবিবার…

আরও পড়ুন
কলকাতা 

মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নয়া অধিবেশন 

স্মৃতি বিশ্বাস, কলকাতা : নতুন ব্যবসায়িক সংস্থাগুলির জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করলো মার্চেন্ট চেম্বার অব কমার্স। এতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ইউকো ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজাররা অংশ নেন। এসবিআই শ্রী সনাতন মিশ্র, স্টার্ট-আপগুলি সরকারী তহবিল এবং বীজ অর্থের পরে ব্যাঙ্ক তহবিল পেতে পারে। তবে তাদের অবশ্যই দেখাতে হবে যে তারা তহবিল গ্রহণের যোগ্য। তিনি দক্ষতা বিকাশ এবং আর্থিক শৃঙ্খলার উপর জোর দেন। এসবিআই বেঙ্গালুরুতে স্টার্ট-আপদের জন্য শাখা চালু করা প্রথম ব্যাঙ্ক। পূর্ব ভারতেও স্টার্ট-আপ ইকোসিস্টেম বাড়ছে। ইউকো ব্যাঙ্ক…

আরও পড়ুন
দেশ 

তেলেঙ্গানায় ভয়ংকর বাস দুর্ঘটনা, মৃত ২১, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : তেলেঙ্গানায় ভয়ংকর বাস দুর্ঘটনা। বাস ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। তেলেঙ্গানা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি বাসের সঙ্গে ট্রাকের সজোরে সংঘর্ষ ঘটে। সরকারি বাসটিতে ৭২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন মহিলা, আটজন পুরুষ ও এক ১০ মাসের শিশুও রয়েছে। ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদে প্রকাশ,সোমবার দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার ছাভেলা মণ্ডলের খানাপুর গেটের কাছে। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। বাসটিতে…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার কড়েয়া থানা এলাকায় বাইক রাখাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের অভিযোগ!

পার্কিং নিয়ে বিবাদের জেরে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠল কলকাতায়। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকায়। রবিবার রাতের ওই ঘটনায় হামলাকারী যুবককে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই সময় তপসিয়ার অবিনাশ চৌধুরী লেনে একটি মোটরসাইকেল দাঁড় করানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। মোটর সাইকেলটি কেন সেখানে দাঁড় করানো হয়েছে, তা নিয়ে অশান্তি বেধে যায় মহম্মদ হানিফ এবং মহম্মদ জিয়াউদ্দিনের। অভিযোগ, সেই সময়েই হানিফের উপর হামলা করেন জিয়াউদ্দিন। ছুরি দিয়ে তিনি হানিফের গায়ে কোপ বসান বলে অভিযোগ। মারামারির সময়ে চোট লাগে অভিযুক্ত জিয়াউদ্দিনের…

আরও পড়ুন
কলকাতা 

সোমবার সাত সকালে হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি! গ্রেফতার ১

বাংলার জনরব ডেস্ক : কলকাতার হরিদেবপুর এলাকায় এক মহিলাকে লক্ষ্য করে সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ গুলি চালালো দুই যুবক। ওই মহিলাকে আশংকা জনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম মৌসুমি হালদার। ৩৮ বছর বয়সি ওই মহিলা এলাকারই বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে হরিদেবপুরের কালীপদ মুখার্জী রোডে বাইকে চেপে এসে দুই যুবক ওই মহিলাকে পিছন দিক থেকে গুলি করেন। পিঠে গুলি লাগার পরেই রাস্তায় লুটিয়ে পড়েন মৌসুমি। স্থানীয়দের…

আরও পড়ুন
জেলা 

ছোটদের প্রতিভা আমাদের আশার আলো দেখায়– বেঙ্গল চাইল্ড ইনস্টিটিউটে মজার অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : গত শুক্রবার শিশুদের নিয়ে নানারকম মজার অনুষ্ঠান দিয়ে ভরিয়ে রেখেছিল উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার অন্বেষণ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ছোট ছোট খেলার মাধ্যমে গণনা শেখা, শব্দভাণ্ডার বাড়ানোর খেলা, বাংলা-ইংরেজি বানান নিয়ে মজার খেলা, প্রশ্ন ও উত্তর করার মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে শেখা– এক কথায় শিশুর সার্বিক বিকাশের গতি যেন ছন্দ না হারায়, সেটা দেখাই ছিল এদিনের মুখ্য বিষয়। শিশুদের নিয়ে আনন্দমুখর এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের অতিথিবৃন্দ। তাঁরাও তৃপ্ত শিশুদের নিয়ে এধরণের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা, আহত ১০, গ্রেফতার ২

ব্রিটেনে লন্ডনগামী ট্রেনে হামলা চালাল দুষ্কৃতীরা। যাত্রীদের ভিড়ে মিশে গিয়েছিল দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় তারা। এলোপাথাড়ি কোপানো হয় যাত্রীদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী জখম হয়েছেন। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে খবর আসে ট্রেনে হামলা হয়েছে। হাটিংডনের একটি স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিল পুলিশের বিশাল বাহিনী, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। ট্রেনটিকে থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, দুই…

আরও পড়ুন