জেলা 

সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে এ বার পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। ভাঙচুর করা হল পুলিশের গাড়িও। আহত হলেন এক পুলিশ আধিকারিক-সহ চার জন। শুক্রবার রাতের এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা মুসা মোল্লা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এলাকায় মুসা তৃণমূলকর্মী হিসাবেই পরিচিত।

মুসার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। তার পরই ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে আদালত। কিন্তু শুক্রবার রাতের অন্ধকারে ওই জমিতে মুসা পাঁচিল তোলার কাজ শুরু করেন বলে অভিযোগ। তার পরেই খবর যায় পুলিশের কাছে। রাতেই রাজবাড়ি ফাঁড়ির পুলিশ বয়ারমারিতে মুসার বাড়িতে যায় এবং তাঁকে থানায় যেতে বলে। তখন মুসা তাঁর অনুগামীদের ফোন করে ডেকে এনে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ। আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মিনাখাঁ হাসপাতালে। পরে অবশ্য প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ