কলকাতা 

মমতা পন্থীদের দাবি সঠিক ! দিল্লিতে এনডিএর বৈঠকে গায়েব এনসিপির তিন সাংসদ!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জল্পনা কয়েকদিন ধরেই চলছিল তৃণমূলের বিদ্রোহী তিন সংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরছেন। এই দাবি করেছিলেন প্রবীণ সাংসদ সৌগত রায়। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় নানাভাবে বলতে শুরু করেছিলেন এন সি পি আই অটুট রয়েছে। কিন্তু আজ দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম সারিতে বসার সুযোগ পেলেও কিন্তু কুড়িজন সাংসদকে উপস্থিত করতে পারেননি কাকলি সুদীপ। এর ফলে যে ১৭ জন সাংসদ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সকলেরই সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

যে তিনজন সাংসদ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না তাদের মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। আজকের ঘটনার ফলে মনে করা হচ্ছে মমতা পন্থী তৃণমূল কংগ্রেস আরো বেশি সংঘটিত হবে এবং এন সি পি আই দলটি কার্যত উঠে যাবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ