কলকাতা 

নিম্নচাপ সরে গেলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

শেয়ার করুন

সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ বাড়বে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই তালিকায় আপাতত কলকাতা নেই। উত্তরবঙ্গে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুসারে, রাজস্থানের জৈসলমেঢ় থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মরসুমি অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে। তার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।

আপাতত আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হলুদ সতর্কতা রয়েছে। ওই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সপ্তাহ জুড়েই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ