কলকাতা 

সাতঘরা হাই মাদ্রাসায় নবী দিবস পালন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর সাতঘরা হাই মাদ্রাসায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবী দিবস পালিত হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কেরাত গজল ও নাতে রাসুল উপস্থিত অতিথিদের মুগ্ধ করে তোলে। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল ওহাব। তিনি তার বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর আদর্শ গুলিকে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। নবীজির জীবনের বিভিন্ন উদাহরণ সামনে এনে তিনি বর্তমান সমাজের সঙ্গে নবীজির আদর্শের বিষয়টি তুলে ধরেন। বর্তমান সময়ে যে বিশ্বজুড়ে সংকট চলছে মানবতার হত্যা চলছে তার পেছনে রয়েছে নবীজির আদর্শ থেকে বিশ্ববাসী সরে যাওয়া। তিনি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম শুধুমাত্র একজন বা একটি সম্প্রদায়ের নবী ছিলেন না তিনি ছিলেন বিশ্বনবী। সকল সম্প্রদায়ের নবী ছিলেন তার প্রত্যেকটি জীবন আদর্শ অনুকরণীয় ছিল আমরা তার আদর্শ থেকে বিচ্যুতির কারণেই সমাজের মধ্যে এত কলহ বিবাদ এবং অশান্তি বিরাজ করছে।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক সমাজকর্মী এস এম শামসুদ্দিন। তিনি এদিন নবীজির বিভিন্ন দিক তুলে ধরে ছাত্র-ছাত্রীদের কাছে বলেন নবীর আদর্শই আমাদের সকলের আদর্শ হওয়া উচিত। নবীজির যে পথ ও দিশা দেখিয়ে দিয়ে গেছেন সেই পথ এবং দিশা ধরে যদি আমরা এগোতে পারি তাহলে সমাজ যেমন সমৃদ্ধি হবে আমাদের জীবন আমাদের প্রতিটি প্রদক্ষেপও সুন্দর হবে। এস এম শামসুদ্দিন বলেন, নবীজির প্রথম এবং শেষ পদক্ষেপ ছিল শিক্ষা। শিক্ষা গ্রহণ করাটা আমাদের প্রত্যেকের উচিত এবং তা সমাজ এবং জীবনে কার্যকর করা উচিত। নবীজির প্রথম লক্ষ্য ছিল শিক্ষার পাশাপাশি মূল্যবোধের শিক্ষার প্রসার ঘটানো যেটা আজকের দিনে খুব কম দেখা যাচ্ছে তাই আমাদের প্রত্যেকের উচিত নবীজির মূল্য বোধের শিক্ষাকে তো দেওয়া এবং তা সমাজের সামনে তুলে ধরা।

এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্পাদক শেখ নূর নবী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষা কর্মী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালিউল ইসলাম, সিরাজুল ইসলাম এবং ইবাদুল ইসলাম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ