জেলা 

বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরে বেড়ালেন দেবর! এলাকাজুড়ে আতঙ্ক গ্রেফতার অভিযুক্ত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে এক হাতে অস্ত্র নিয়ে শনিবার সকালে এক যুবক ঘুরে বেড়ালেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। তার এই ঘুরে বেড়ানোর দৃশ্য দেখে এলাকায় কার্যত আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর আর এক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্তমাখা পোশাক। এই ভয়াবহ দৃশ্য দেখেই আতঙ্কে বাড়ির দরজা-জানলা বন্ধ করে দেন অনেকে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় বাসন্তী থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Advertisement

অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে পুলিশ। এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা এলাকা পুলিশের ঘেরাটোপে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ