কলকাতা 

যাদবপুরের আন্দোলন আরো তীব্র হচ্ছে! বুধবার বেলা চারটের মধ্যে উপাচার্য আলোচনায় না বসলে রাস্তায় নামবে শিক্ষার্থীরা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে অবিলম্বে হামলা দায়ের করতে হবে এবং বুধবার বিকেল চারটের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে আলোচনায় বসতে হবে এই দাবিতে মঙ্গলবার সারারাত ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরনা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে এই ধরনা অব্যাহত রয়েছে।সবমিলিয়ে ফের আন্দোলনের আঁচে পুড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আন্দোলনকারীদের তরফে একগুচ্ছ দাবিদাওয়া রাখা হয়েছে। যেখানে বলা হয়েছে, ইন্দ্রানুজ রায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘হিট এন্ড রান’ মামলা দায়ের করতে হবে।
আন্দোলনকারীদের দাবি, আজ বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করতে হবে। ঘটনার বিচারবিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। গ্রেফতার হওয়া অথবা FIR-এ নাম থাকা সকল পড়ুয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিও জানিয়েছেন তাঁরা। নিজেদের দাবি মানার জন্য উপাচার্যকে আজ বিকেল চারটে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এরপর জেনারেল বডি মিটিং করে পরবর্তী আন্দোলনের রূপরেখা জানাবেন।
প্রসঙ্গত, শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর হয়। তিনি আহতও হন। এদিকে জখম হন দুই বাম ছাত্র নেতা। যার আঁচ পড়ে গোটা বাংলার সমস্ত বিশ্ববিদ্য়ালয় ও কলেজে। তারপর অনলাইনে বৈঠকে হাজির হলেও ক্যাম্পাসে যাননি উপাচার্য ভাস্কর বসু। বাম, অতিবাম সংগঠনের সদস্য তথা আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, উপাচার্য ঘটনার দিন ছিলেন। তাই নৈতিক দায় তাঁর রয়েছে। উপাচার্যকে উপযুক্ত তদন্তের নির্দেশ দিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ