দেশ 

ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে দাবি অরবিন্দ কেজরিওয়ালের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকায় হাজার হাজার ভোটারের নাম বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।দিল্লির বিধানসভা ভোটের আগে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) এই খুবই চক্ষিরে চাঞ্চল্য দেখা দিয়েছে।

কেজরী শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘শাহদারা, জনকপুরি, লক্ষ্মীনগর এবং অন্যান্য কয়েকটি বিধানসভা আসনে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।’’ সেই আবেদন মেনে ভোটার তালিকা ‘সংশোধনের’ প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘বিজেপি শাহদারা এলাকায় ১১ হাজার ১৮ জন জন ভোটারের নাম মুছে ফেলার জন্য একটি আবেদন জমা দিয়েছে, আমরা সেই আবেদনের ৫০০টি নাম পরীক্ষা করেছি। তাঁদের ৭৫ শতাংশই এখন সেখানে বসবাস করছেন। কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হতে চলেছে।’’

Advertisement

২০২০ সালের বিধানসভা ভোটে শাহদারা থেকে আপ প্রার্থী ৫০০০ ভোটে জয়ী হয়েছিলেন। বেছে বেছে ১১ হাজারের বেশি ভোটারের নাম বাদ দিয়ে বিজেপি আসনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ। এ সংক্রান্ত প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করতে কমিশনের কাছে শুক্রবার রাতের মধ্যে সমস্ত ‘অ্যাপ্লিকেশন’ আপলোড করার আবেদন জানিয়েছেন কেজরী। ভোটার তালিকায় জালিয়াতির বিরুদ্ধে দলের তরফে কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি।

আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ