দেশ 

ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে ফের মেরে ফেলার হুমকি দিয়ে ফেসবুক পোস্ট, চাঞ্চল্য উত্তরপ্রদেশ জুড়ে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণকে ফের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। উল্লেখ্য গত বুধবার সাহারানপুরে এক কর্মীর বাড়িতে যাওয়ার সময় রাস্তায় তার গাড়িতে হামলা হয় এই হামলা চলাকালীন সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেইগুলি লক্ষ্যবস্তু হয়ে পিঠে লাগে ফলে বিশিষ্ট দলিত নেতা চন্দ্রশেখর আজাদ প্রাণে বেঁচে যান।

তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসার পর আবারো ফেসবুক পোস্টে তাকে প্রানে মারার হুমকি দেওয়া হয়। ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে,“পরের বার আর বেঁচে ফিরবে না!” তাঁর উপর হামলার পর পরই আবার এই হুমকি পোস্টকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য গত বুধবার হামলার ৫ দিন আগেও ফেসবুকে হুমকি দেয়া হয়েছিল চন্দ্র শেখরকে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার পাঁচ দিন আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল চন্দ্রশেখরকে। ‘ক্ষত্রিয় অফ অমেঠী’ নামে একটি অ্যাকাউন্ট থেকে সেই হুমকি পোস্ট করে বলা হয়, “চন্দ্রশেখর রাবণকে চৌরাস্তার মোড়ে খুন করব।” তার পর পরই চন্দ্রশেখরের উপর হামলা হয়। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভীম আর্মি প্রধান। ওই দিনই আবার একই ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকি দিয়ে বলা হয়, “চন্দ্রশেখর রাবণের কোমরে গুলি লেগেছে। বেঁচে গিয়েছে। এ বার আর বেঁচে ফিরবে না।”

বুধবারের হামলার ঘটনার পর অমেঠী পুলিশ বিমলেশ সিংহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বিমলেশই ‘ক্ষত্রিয় অফ অমেঠী’ নামে ফেসবুক অ্যাকাউন্টটি চালাতেন। ফেসবুকে হুমকির ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (এ) এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ