রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের নোটিশের জবাবে ‘কয়লা ভাইপো’ বলতে তারা কাকে বুঝেছে পাল্টা জানতে চাইলেন শুভেন্দু
বাংলার জনরব ডেস্ক : শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছিল কয়েক দিন আগে। আজ সেই নোটিশের জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবি জবাবে লিখেছেন, ‘‘ওই নোটিসের বক্তব্য এতটাই ভিত্তিহীন, যে আমার মক্কেল কী ভাবে তার জবাব দেবেন, তা বুঝেই উঠতে পারছেন না!’’
My lawyer's response to the Show Cause Notice of the WB Commission for Protection of Child Rights dated 18/11/22:
a) the allegations are vague
b) the Commission should clarify who they have understood to be 'Koyla Bhaipo'
c) how did they assume that Koyla Bhaipo's son is a minor pic.twitter.com/DineqOWqO9— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) November 21, 2022
শুভেন্দুও তাঁর আইনজীবীর জবাবি চিঠির একটি ‘স্ক্রিনশট’ শেয়ার করেছেন তাঁর টুইটারে। শুভেন্দু সেখানে আরও এক বার জানিয়েছেন, কমিশনের নোটিসের কোন কোন বিষয়গুলি একেবারেই বোঝা যাচ্ছে না। শুভেন্দু লিখেছেন, ‘‘গত ১৮ নভেম্বর আমাকে পাঠানো পশ্চিমবঙ্গের শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিসের জবাব দিয়েছেন আমার আইনজীবী। প্রথমত, যে অভিযোগ আনা হয়ছে, তার পুরোটাই ভিত্তিহীন। দ্বিতীয়ত, কমিশনকে বলতে হবে ‘কয়লা ভাইপো’ বলতে তারা কাকে বুঝেছে। তৃতীয়ত, কমিশন কী করে বুঝল, ‘কয়লা ভাইপো’র পুত্র একজন নাবালক।’’

