‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ শুটিং চলাকালীন সময়ে ধাতব বস্তু আঘাতে জখম হয়েছেন অমিতাভ বচ্চন, আপাতত সুস্থ , বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের
বাংলার জনরব ডেস্ক : অমিতাভ বচ্চন গুরুতর আহত হয়েছেন । শুটিং চলাকালীন সময়ে একটি ধাতব বস্তু পায়ের উপর পড়ে যায় এতেই জখম হয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তাঁর বাঁ পায়ে আঘাত লেগেছে। ধাতব বস্তু পড়ে পায়ের শিরা কেটে যায় শাহেনশাহের। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর সেলাই করানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিগ বিকে।
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং করার সময় একটা ধাতব বস্তু পড়ে। তার জেরে বাঁ পায়ে চোট পেয়েছেন অভিনেতা। ব্লগে মেগাস্টার লিখেছেন, বাঁ পায়ের কাফ মাসলে আঘাত লেগে শিরা কেটে গিয়েছে। গলগল করে রক্ত বেরোয়। তবে তিনি যে ঘাবড়ে যাননি, সে কথাও লিখেছেন বিগ বি। লিখেছেন, ‘‘শিরা কেটে গলগল করে রক্ত বেরোচ্ছিল। চিকিৎসকরা ওটিতে নিয়ে গিয়ে স্টিচ করলেন। তখনও স্থির ছিলাম।’’ আপাতত তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকরা।
Advertisement


