দেশ 

সোনিয়া গান্ধী পরিচালিত দুই স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান বন্ধ করল স্বরাষ্ট্র মন্ত্রক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ‘রাজীব গান্ধী ফাউন্ডেশন’ এবং ‘রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট’— এর বিদেশি মুদ্রা লেনদেন আইনের আওতায় রেজিস্ট্রেশন বাতিল করে দিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন প্রাক্তন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।

সরকারি সূত্রে খবর, বিদেশি অনুদান পাওয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় বছর দুয়েক আগে ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে আন্তঃমন্ত্রক কমিটি গড়ে তদন্ত শুরু হয়। ওই রিপোর্টের ভিত্তিতেই রবিবার দুই সংস্থার বিদেশি অনুদান সংক্রান্ত রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ানে চিন ও ভারতীয় সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখাতে গিয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। ভারতের জমি দখল চিন সেনার দখলে চলে গিয়েছে বলে সেই সময় অভিযোগ করেছিলেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ।

পাল্টা আক্রমণ শানায় বিজেপিও। গান্ধী পরিবার পরিচালিত ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে ২০০৫-’০৬ অর্থবর্ষে চিন সরকারের থেকে অনুদান নেওয়ার অভিযোগ তোলে গেরুয়া শিবির। তার পরেই তদন্তের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ