জেলা 

হাওড়ার উলুবেড়িয়ার রাজখোলায় খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হাওড়ার রাজখোলার উলুবেডিয়া হেডভঙ্গি শাখা খালের সংস্কারের কাজ শুরু হল। রাজ্য সেচ দপ্তরের অর্থানুকূল্যে এই সংস্কারের বিশেষ দাবিকে গুরুত্ব দিয়ে এলাকার জেলা পরিষদ সদস্য তথা হাওড়া জেলা পরিষদের উপাধ্যক্ষ শ্রী মদন মোহন মন্ডলের একান্ত প্রচেষ্টায় এই কাজের অনুমোদন হয়।

উলুবেডিয়া উত্তর কেন্দ্রের বিশিষ্ট তৃণমূল নেতা ও প্রাবন্ধিক লেখক এস এম শামসুদ্দিন সরেজমিনে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন উলুবেডিয়া উত্তর কেন্দ্রের তেহট্ট কাঁটাবেডিয়া ১’ও ২ এবং বানিবন অঞ্চলের কয়েক হাজার দুফসলা জমি জলের অভাবে বন্ধ হয়েছিল চাষবাস।তেমনি বর্ষার জল জমে প্লাবিত হতো এলাকার গ্রাম।এই  সংস্কারের দাবী জানিয়েছি কিন্তু কোনও ফল হয়নি।আমরা শ্রী মদন বাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশাল কাজ হচ্ছে।এর ফলে এই তিনটি এলাকার সাধারণ মানুষ এবং চাষিদের মুখে হাসি ফুটেছে।

Advertisement

স্থানীয় তৃণমূল নেতৃত্ব শেখ সাবির আলী ,শ্রী অভি ঘোষ ,কেতাবুল মন্ডল, সহ স্থানীয় মানুষ । অত্যন্ত আনন্দ।সুষ্ঠ ভাবে এই কাজের সহযোগিতার জন্য সকল গ্রামবাসী ও স্থানীয় মানুষদের তাঁরা অনুরোধ করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ