জেলা 

Bogtui Violence : সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ সদস্যের টিম বগটুই কান্ডের তদন্ত শুরু করল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের তদন্তভার পাওয়ার পর আজ শনিবার রামপুরহাটের বগটুইয়ে পৌঁছে যান সিবিআইয়ের ৩০ জনের টিম । এর নেতৃত্ব দিচ্ছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহ । তিনটি ভাগে বিভক্ত হয়ে তদন্ত শুরু করলেন তাঁরা।  সূত্রের খবর, অখিলেশ সিংয়ের নেতৃত্বে তিরিশজন সদস্যের সিবিআই টিমের একটি দল যাচ্ছে ঘটনাস্থলে। যেখানে ২১ তারিখের রাতে অগ্নিকাণ্ড হয়েছিল। আরেকটি দল যাচ্ছে সাঁইথিয়ার গোলাপজল গ্রামে। সেখানে আশ্রয় নিয়েছেন স্বজনহারারা। কোনওমতে দিন কাটাচ্ছেন মতিলাল শেখ, বানিরুল শেখ, তোয়েব শেখ, কিরণ শেখরা। তৃতীয় দলটির গন্তব্য হতে চলেছে হাসপাতাল। যেখানে রয়েছেন ২১ মার্চের ঘটনার প্রত্যক্ষদর্শী নাজিমা বিবি। এখনও আতঙ্কে রয়েছেন।

শুক্রবার বগটুইয়ে গিয়েছিল সিবিআইয়ের ফরেনসিক দল। তাঁরা আজও ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলেই জানা গিয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।  উল্লেখ্য, পুলিশ যে দশটি ধারায় অভিযোগ নথিভূক্ত করে ২১ জনকে গ্রেপ্তার করেছে। সেই ধারাগুলি লাগু রেখেছে সিবিআয়ের তদন্তকারী দল। এর মধ্যে ৩০২, ৩০৭, ৩২৬, ১২০ (বি), ১৪৮, ১৪৯, ৪২৭, ৪৩৫ ও ৪৩৬ ধারা রয়েছে। যার অন্যতম মিলিতভাবে ষড়যন্ত্র, রাতে একত্র হয়ে বসতি অঞ্চলে হিংসা ছড়ানো, অগ্নিসংযোগ এবং পরিকল্পিত খুনের অভিযোগ।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ