আনিস খানের বাড়িতে বাম প্রতিনিধিদল, আনিস খুনের ইনসাফ দিতে আইনি লড়াইয়ে এবং রাস্তাতেও থাকবে বামেরা জানালেন বিমান বসু
আমতা থেকে মোহাম্মদ সাদউদ্দিন: ইনসাফ চাই ইনসাফ চাই।ন্যায় বিচার চাই।ন্যায় বিচার চাই।এই ধ্বনি দিয়ে বাম প্রতিনিধি দলকে স্বাগত জানাল আমতার সারদা খাঁ দক্ষিণ গ্রামের বাসিন্দারা। এদিন নিহত আনিস খানের বাড়িতে যখন বাম প্রতিনিধি দল পৌছালেন তখন উপচে পড়া ভিড়।মানুষের জনজোয়ার।আনিসের বাবা সালেম খান সে সময় না থাকায় আনিসের দাদা সাব্বির খান সহ গ্রাম বাসীরা বাম প্রতিনিধি দলকে জানালেন যে আনিসের মত ঘটনা আর যেন দ্বিতীয় কারুর না হয়।আমরা নিরপেক্ষ ও সঠিক তদন্ত চাই।

আমরা রাজ্য পুলিসের উপর কোনো ভরসা রাখতে পারছি না।এই পুলিস প্রতিবাদী আনিসকে খুন করেছে ।এদিকে বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্য বামফ্রন্ট চেয়ারমান বিমান বসু আনিসের পরিবারের পাশে থাকার সব ধরনের আশ্বাস দেন ।প্রতিনিধি দলে বিমান বসু ছাড়াও ছিলেন সিপি আই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি,দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর দেব ও গৌতম রায় দলের হাওড়া জেলা সম্পাদক চিরঞ্জিত চন্দ , সিপি আই নেতা বিদ্যুত গাঙ্গুলি ও শরীফুল আলম, সিপি আইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , দলের নেতা রবীন দেব ও দীপ দাশগুপ্ত , ফরোয়ার্ড ব্লকে হাফেজ আলম সাইরানি জগন্নাথ ভট্টাচার্য, ডলি রায় , আর এসপির মনোজ ভট্টাচার্য ও অশোক ঘোষ, মার্কসবাদী ফরোয়ার্ড ব্লকের জয়হিন্দ সিং , আর সিপি আই-এর মিহির বায়েন।এদিন বাম নেতৃবৃন্দ আনিসের ভাই সাব্বির খান সহ গ্রামবাসীদের. আশ্বাস দিয়ে বলেন আনিসের ন্যায় বিচারের জন্য আমরা সবকিছুই করব।একদিকে রাস্তায় থাকব, অন্যদিকে আইনি লড়াই করব। এদিন গ্রামের মহিলারাও বাম প্রতিনিধিদের রাস্তায় নেমে হাত নেড়ে স্বাগত জানান।তারা চিৎকার করে বলেন এই লেডি হিটলারকে আর নয় ।আবার চাই লালঝাণ্ডার শাসন।


এদিকে এদিন যখন বাম প্রতিনিধি দল আমতার সারদা খাঁ দক্ষিণ গ্রামে আসছেন তখন তাদেরকে লালঝান্ডা উচু করে বরণ করে নেন সিপি আই নেতা বিদ্যুত গাঙ্গুলি, শরিফুল আনোয়ার,হাদিস আবসার, অঞ্জন বিন আনসার, ভাস্কর রায়,সোহারাব মুরাদ বিন আসাদ ও রফিকুল হাসান সহ সিপিআই কর্মী সমর্থকরা।তারাই মোটরবাইক এস্কোট করে বাম প্রতিনিধিদের আনিসের বাড়িতে আনে।আগে পিছে সিপি আই এম ফরোয়ার্ড ব্লক ও আর এসপির ছাত্র-যুবরাও ছিলেন।ব্যাপক মানুষ হাত নেড়ে স্বাগত জানায়।
এদিন, ঘড়ির কাঁটায় য়খন যখন সন্ধ্যা সাতটা তখন বাম প্রতিনিধি দল নিহত আনিস খানের বাড়িতে যান বাম প্রতিনিধি দলকে দেখে কান্নায় ভেঙে পড়েন আনিসের বাবা বাবা সালেম খান , তার দাদা সাব্বির খান প্রথম দিকে কান্নায় ভেঙে পড়লেও সবাই সামলে নেন। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ নেতৃবৃন্দ কাছে তাদের একটাই দাবি আমরা আনিসের খুনের ইনসাফ চাই।আমরা ন্যায় বিচার চাই। বিমান বসু, সিপি আই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি ৪০ মিনিট ধরে সব কথাা শুনেন ।আনিসের ভাই সাব্বির ও বৌদি বলেন যে, মমতার পুলিস নির্মম ও নিষ্ঠুর ।একজন তরতাজা প্রতিবাদী যুবককে খুন করল। এত জাল্লাদ।এত শয়তান ঐ পুলিস।আনিসকে খুন করছে।

এদিকে, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আনিসের বাড়ি থেকে বেরিয়ে এসে বাম প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের বলেন, আনিস পরিবারের সঙে সবধরনের কথা হল।তারা বলেছেন , আমরা ন্যায় বিচার।আনিসের মতো ঘটনা আর যেন কারুর না হয়।আমরা বলেছি রাজ্য বামফ্রন্ট সবসময় এই পরিবারের সঙ্গে আছি ও থাকব।আমরা এর শেষ দেখব।

