দেশ 

বিজেপির তুরুপের তাস ‘হিন্দুত্ব’! ফের ক্ষমতায় এলে উত্তরাখণ্ডে চালু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন বিজেপির পরাজয় নিশ্চিত হয়ে পড়ছে। তাই বিজেপির সেই একই স্লোগান হিন্দুত্ব আবার নতুন করে জিগির তোলার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী প্রচার এর শেষ মুহূর্তে এসে উত্তরাখণ্ডে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পুষ্কর সিং ধোনি ঘোষণা করেছেন তারা ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করবে।

গতকাল শনিবার এক সাক্ষাৎকারে ধামি (Pushkar Singh Dhami) বলেন, বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, “নতুন সরকারের শপথগ্রণের পরই আমরা একটা কমিটি তৈরি করব। সেই কমিটিই অভিন্ন দেওয়ানি বিধির একটা খসড়া তৈরি করবে। সেই অভিন্ন বিধিতে বিয়ে, বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার এবং সম্পত্তি সংক্রান্ত আইন সব ধর্মের জন্য একই হবে।” উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, এটা তাঁর দলের শপথ। দেবভূমির সংস্কৃতি অটুট রাখতে এই পদক্ষেপ করতে চান তিনি।

ধামি বলছেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। ধামির বক্তব্য, সুপ্রিম কোর্টও বারবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছে। কিন্তু এখনও এ নিয়ে কোনও পদক্ষেপ এখনও করা হয়নি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ