জেলা 

পূর্ব বর্ধমানের জামালপুরে দুই দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত চক্ষনজাদী মিলন সংঘের পরিচালনায় ও বিশিষ্ট সমাজসেবী সাহাবুদ্দিন সেখ ওরফে দানি দার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী দক্ষিণ দামোদরের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট।

আট দলীয় এই নক আউট টুর্নামেন্টের উইনার্স মানি ছিল এক লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং রানার্স মানি ছিল ৫০ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি।

ম্যান অব দ্যা সিরিজ ৫০০০ টাকা। এছাড়াও ছিল অন্যান্য পুরস্কার।  এ টুর্নামেন্টের যথাক্রমে জয় মহাকাল উইনার্স এবং জয়া জুয়েলার্স রানার্স আপ হয়। ম্যান অব দ্যা সিরিজ হন বিখ্যাত টেনিস তারকা রাজ পাশওয়ান।

খেলাটি চমকপ্রদ হয়ে ওঠে বিশিষ্ট ধারাভাষ্যকার এস.ই.মামুন সাহেবের ধারাভাষ্যে। এলাকার মানুষজন যারপরনাই খুশি সেই ধারাভাষ্য শুনে। তারা যেন স্বয়ং ইডেনে বসেই খেলা দেখছেন এই মর্মে জানান দর্শকরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক মাঝি, জামালপুরের বিডিও মাননীয় শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক,বিশিষ্ট সমাজসেবী জুলফিকার খাঁ, তাবারক সাহেব, ডাক্তার প্রতাব রক্ষিত, মিন্টু দা, বেড়গ্রাম পঞ্চায়েত প্রধান হাসনারা বেগম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সরকারি বিধিনিষেধ মিনেই সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু সুচারুরূপে পরিচালিত হয়।  পরিশেষে ক্লাব সভাপতি সেখ সাহাবউদ্দিন সাহেব উরফে দানিদা তার ক্লাবের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান, সাথে সাথে ধন্যবাদ জানান সমস্ত দর্শক মন্ডলী ও সম্মানিত অতিথি এবং প্লেয়ার সহ সকলকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ