নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সেখ আবদুল আজিম: আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫ তম জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার শিবপুর অঞ্চলে ক্ষীরদতলা গলির ২১নং ওয়ার্ড তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়া উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় ২০০ জন গরীব অসহায় মানুষদের।

বিগত ১০বৎসর ধরে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প করেছেন তৃণমূল কর্মী সন্তোষী সান্তালিয়া ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ব্লক সভাপতি স্বপন মণ্ডল মহাশয় ,সমাজসেবী বাবলু সান্তালি ,হাওড়া জেলার তৃণমূল সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা, তৃণমূল কর্মী বৈদ্যনাথ নন্দী বাবু ঘোষ পিংকি মান্না আরো অনেকে বিশিষ্ট গুণীজন ব্যাক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

