জেলা 

অনন্য বিজয়া সম্মিলনী ‌

শেয়ার করুন

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ আমরা স্বাভাবিক ভাবে যেকোনো বিজয়া সম্মিলনী বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে অভ্যস্ত ,উলুবেড়িয়া ” আমরা ” নামক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত বিজয়া সম্মিলনী সমাজের মানুষের কাছে কিছু ব্যতিক্রমী বার্তা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছিল।যেকোনো সংস্থা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সংস্কৃতির নামে যেখানে অপসংস্কৃতির বিষবাষ্প নিয়ে ভাড়া করা শিল্পী এনে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে উদ্যোগী হয়।

সেখানে ” আমরা ” নিজেদের শিশু থেকে যুবক – যুবতী, প্রবীণ ব্যক্তিদের নিয়ে নিজেদের লেখা ও নির্দেশনায় নাটক ,গান,আবৃত্তি,নৃত্য, বাদ্য যন্ত্র,আলোচনা নিয়ে জমজমাট দুই শতাধিক মানুষের উপস্থিতিতে দুর্দান্ত এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে মানুষের মন জয় করে নিয়েছে।সবচেয়ে উল্লেখযোগ্য ও লক্ষ্যণীয় বিষয় ছিল সাংস্কৃতিক সন্ধ্যার আনন্দ অনুভূতি নিজেদের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এই আনন্দ অনুভূতি দিয়ে নিজেদের অর্থে খালনা ” আনন্দ আশ্রম ” – র আবাসিক ৩০ জনের অধিক প্রবীণ বাবা মায়েদের নিয়ে এসে তাঁদের মধ্যেও কিছুটা হলেও শান্তি ও আনন্দের মুহূর্ত ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

কারণ এই সমস্ত মানুষের বছরের প্রতিটা দিনই কেটে যায় চার দেওয়ালের বধ্য ঘরের ঘেরা টপে।এই ব্যবস্থাপনায় ” আনন্দ আশ্রম ” – র কর্ণধার মন্টু শী ভীষণ খুশি ” আমরা” গ্রুপের এই অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগে।”আমরা” সম্পাদক কল্যানাশীষ বলেন , ” আমরা ” পরিবারের পক্ষ থেকে সারা বছর আমাদের পরিবারের শিশু থেকে প্রবীণ প্রতিটা মানুষ এক হয়ে সামাজিক,সাংস্কৃতিক ,পরিবেশ সচেতনতার বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি,সেই কর্মসূচির বাৎসরিক অনুষ্ঠান বিজয়া সম্মিলনী তে আমাদের প্রতিটি শিল্পীর সম্মিলিত প্রয়াসেই আমাদের অনুষ্ঠান ।আমরা পূজার আগেই গিয়েছিলাম আমাদের কিছু সামর্থ্য নিয়ে আনন্দ আশ্রমের বৃদ্ধাশ্রমের মানুষের পাশে দাঁড়াতে ।সেই দিনই আমরা কথা দিয়ে এসেছিলাম আমাদের বিজয়া সম্মিলনী তে আনন্দ আশ্রমের বাবা মা দের আমাদের অর্থেই গাড়ি ভাড়া করে নিয়ে আসবো।আজ ওনারা উপস্থিত হয়ে খুবই তৃপ্ত হয়েছেন এতেই “আমরা ” পরিবারের প্রতিটা সদস্য সদস্যা খুবই আনন্দিত উৎসাহিত ও অনুপ্রাণিত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ