বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রজতজয়ন্তী উপলক্ষে কলকাতায় হয়ে গেল জাতীয় সাহিত্য সম্মেলন – ২০২৬

শেয়ার করুন

এস রোজলিন:কলকাতা: প্রতিভা সন্ধানে’ পত্রিকার রজতজয়ন্তী সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে হয়ে গেল জাতীয় সাহিত্য সম্মেলন – ২০২৬। মৌলালি যুব কেন্দ্র, কলকাতায় দিনভর এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আমন্ত্রণপত্র অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বিগ বাজারের সামনে জমায়েত, ৯ টায় বর্ণাঢ্য পদযাত্রা এবং ৯ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও পত্রিকার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঞ্চালক শাকিল আনসারী, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, পিয়ালী ভট্টাচার্য ও মধুমিতা বসু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ড. দীপা দাস সম্প্রদায়। সভাপতিত্ব করেন তন্ত্র গবেষক ও বিদগ্ধ লেখক এবং পত্রিকার সভাপতি ড. শঙ্কর প্রসাদ নস্কর। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সমাজসেবী অমল নায়েক। স্বাগত ভাষণ দেন পত্রিকার কার্যনির্বাহী সভাপতি বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও নাট্য বিচারক শ্রী শ্রীমন্ত কুমার মণ্ডল। এদিনের অনুষ্ঠানে সাতটি পর্বে দিনভর আলোচনা সভা হয় অর্থাৎ সম্মেলনটি মোট সাতটি পর্বে বিভক্ত ছিল।

প্রথম পর্ব হয় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এই পর্বে সভাপতি ছিলেন অধ্যাপক ড. পঞ্চানন হালদার (বঙ্গবাসী কলেজ)। প্রধান অতিথি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল ইসলাম। এই পর্বে আমেরিকা, বাংলাদেশ, নেপাল, মণিপুর, কর্ণাটক, ত্রিপুরা, আসাম-সহ আন্তর্জাতিক অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম মোহাম্মদ সেলিম (আমেরিকা), ড. এ.টি.এম. মমতাজুল করিম (বাংলাদেশ), ড. মাধব ঘিমিরে (নেপাল), ড. নাগাথিহাল্লি রমেশ (কর্ণাটক)।

দ্বিতীয় পর্ব হয় বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত। এই পর্বে সভাপতি ছিলেন ভোলানাথ হালদার। প্রধান অতিথি অধ্যাপক ড. সুজাতা দে (রবীন্দ্রভারতী)।

তৃতীয় পর্ব হয় বেলা ১টা থেকে ২টা পর্যন্ত। এই পর্বের সভাপতি ছিলেন সভাপতি ড. জগৎপতিতা। প্রধান অতিথি ড. সুরেশকুমার আগরওয়াল। চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয় ২টা থেকে ৩টে পর্যন্ত এবং সভাপতি ছিলেন মানিকচন্দ্র পণ্ডিত। প্রধান অতিথি তাপস প্রামাণিক। পঞ্চম পর্ব হয় বিকেল ৩টে-থেকে ৪টে পর্যন্ত। সভাপতি সিরাজুল ইসলাম ঢালী। প্রধান অতিথি দিলীপ বিশ্বাস। ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হয় বিকাল ৪টে-৫টা পর্যন্ত। এখানে সভাপতি ছিলেন অমিতেশ কর এবং প্রধান অতিথি অর্ধেন্দু মৌ লে। সপ্তম পর্ব অনুষ্ঠিত হয় বিকাল৫টা থেকে সন্ধ্যা ‍ ৬ টা পর্যন্ত। সভাপতিত্ব করেন বরুণ চক্রবর্তী এবং প্রধান অতিথি কৌশিক গাঙ্গুলি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা ও সমাজসেবিকা ডাঃ ইয়াসমিন , প্রমোদ বড়ুয়া সহ আরো অনেকে।

দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, সমাজসেবী ও বুদ্ধিজীবীর উপস্থিতিতে মৌলালি যুব কেন্দ্র কার্যত মিলনমেলায় পরিণত হয়। ‘প্রতিভা সন্ধানে’ পত্রিকার ২৬ বছরের এই রজতজয়ন্তী সমাপ্তি সম্মেলন বাংলার সাহিত্য আকাশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ