দেশ 

অভিজিতের ঠাকুরমার মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ভুল তথ্য দিয়েছে দাবি পরিবারের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুলিশের উপর ক্ষুব্ধ ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে-র পরিবার। শনিবার দীপকেকে বিমান থেকে আটক করে পুলিশ। পরিবারের অভিযোগ, তার পর সারা দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবারই মৃত্যু হয় তাঁর ঠাকুমার। পুলিশ জানিয়েছিল, মৃত্যুসংবাদ দীপকেকে দেওয়া হয়েছে। মানবিকতার স্বার্থে বাড়ি ফেরার জন্য তাঁকে সবরকম সহায়তা করা হবে। দীপকে-র বাবার দাবি, ছেলে ফিরবেন বলে অপেক্ষা করছেন তাঁরা। ঠাকুমার শেষকৃত্য করা হয়নি এখনও। কিন্তু তার পরেও দীপকে বাড়ি ফেরেননি।

সিজেপি প্রতিষ্ঠাতার বাবা ভগবান দীপকে রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমাদের সঙ্গে ওঁর (দীপকে) কোনও যোগাযোগ হয়নি। ফোন করেছিলাম। যোগাযোগের চেষ্টা করেছি অনেক বার।’’

দিল্লি পুলিশের বিবৃতি শুনে তিনি বলেন, ‘‘মনে হচ্ছে পুলিশ মিথ্যে বলছে। ওকে জানানো হয়ে থাকলে ও এত ক্ষণে চলে আসত। দিল্লি থেকে তো সরাসরি বিমান ছিল। ওর বন্ধুদের সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। তারাও বলছে, যোগাযোগ করতে পারছে না। দিল্লি থেকে ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। ও দিল্লিতে ছিলই না।’’ দীপকে-র ঠাকুমার মৃত্যু প্রসঙ্গে তাঁর বাবা বলেন, ‘‘শেষকৃত্য এখনও করিনি। ও আসবে বলে আশা করে বসে আছি। দিল্লি পুলিশকে আমার আর কিছু বলার নেই। মিথ্যা প্রচার চলছে। বাড়িতে একটা মৃত্যু ঘটেছে। কালই ছেড়ে দেওয়া উচিত ছিল ওকে।’’

দীপকে-র মা অনিতাও দিল্লি পুলিশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘‘আমরা ওর সঙ্গে একেবারেই যোগাযোগ করতে পারিনি। দিল্লি পুলিশ মিথ্যা কথা বলছে। ও যদি খবর পেয়ে থাকত, সঙ্গে সঙ্গে ছুটে চলে আসত। আমরা শেষকৃত্য স্থগিত রেখেছি ওর জন্য।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ