৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করবে তৃণমূল, উপস্থিত থাকবেন মমতা অভিষেক!
বাংলার জনরব ডেস্ক : আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর, ওইদিন ধর্মতলা মেয়ো রোডের সংহতি সমাবেশে উপস্থিত থাকতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক শিবরের যুব, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনকে।
Advertisement


