জেলা 

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে কাঁচি নিয়ে প্রতিবেশীকে ক্ষতবিক্ষত করলেন স্বামী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রতিবেশী যুবককে কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া।

পুলিশ সূত্রে খবর, বাঁকড়ার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ দর্জির কাজ করেন। ৯ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। কাজের সূত্রে আগে মুম্বইয়ে ছিলেন। বছর দুয়েক হল বাড়িতেই রয়েছেন। সম্প্রতি বাড়ি ফেরার পর তাঁর সন্দেহ হয় যে, স্ত্রী পরকীয়া করছেন। সেটাও আবার পরিচিত এক যুবকের সঙ্গে। তাঁর নাম সারোয়ার। বাড়ি ওই এলাকাতেই।

Advertisement

সোমবার দুপুরে সারোয়ারকে দেখে শাহরুখ তাঁর উপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ। কাপড়় কাটার কাঁচি নিয়ে ক্ষতবিক্ষত করেন প্রতিবেশীকে। ওই যুবকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা দৌড়ে যান। সারোয়ারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। স্থানীয়দের দাবি, অশান্তি এবং হামলার মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ